লেখা ও আঁকা : তাহিয়াত রহমান
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫১ পিএম
আঁকা : তাহিয়াত রহমান
আকাশ ও ডেইজি দুই ভাই-বোন। বার্ষিক পরীক্ষা শেষে ছুটিতে বাবা-মা তাদের গ্রামের বাড়ি নিয়ে গেলেন। গ্রামে তাদের কাজিন ঝর্ণা ও রাকিব থাকেন। কুয়াশা ও প্রচণ্ড শীতের মধ্যে গ্রামে দিন কাটাল কয়েকদিন। নানা রকম পিঠাপুলি খেয়ে বিকালে চলল ব্যাডমিন্টন খেলা। কিন্তু এভাবে বিরক্ত হয়ে গেল। কোনো একটা অ্যাডভেঞ্চার করলে কেমন হয়! এক বিকালে চারজন মিলে একটা প্ল্যান করল। যেই ভাবা সেই কাজ। পরদিন ভোরে ঘন কুয়াশা ও বাতাস ভেদ করে চলল খেজুর রস চুরি করতে! ওরা মনে মনে আনন্দিত। আবার কিছুটা ভয়ও পেল। ভাবতে ভাবতেই পৌঁছে গেল। যেই না গাছে ওঠার জন্য টর্চের আলো জ্বেলেছে, অমনি কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করে ছুটে এলো। ভয়ে ওরা দিল এক দৌড়! কুকুরগুলোও ওদের ধাওয়া করল। দৌড়াতে দৌড়াতে ওরা ভাবল এই শেষবার, আর কখনও খেজুর রস চুরি করব না!
সপ্তম শ্রেণি, ওয়াইডব্লিউসিএ জুনিয়র গার্লস হাই স্কুল, ঢাকা