× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্মার্ট টিভিতে হ্যাকিং

খালিদ আহমেদ রাজা

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৪ পিএম

স্মার্ট টিভিতে হ্যাকিং

এবার সাইবার ঝুঁকির লক্ষ্য স্মার্ট টিভি। প্রশ্ন আসবে, সেটি আবার কীভাবে কাজ করে? টিভি থেকেও হ্যাকিং হয়? এমন অনেক প্রশ্ন এখন সামনে চলে আসছে, তাই তো? আসাটাই তো স্বাভাবিক। এসব প্রশ্নের সদুত্তর খুঁজতে গিয়ে সামনে এলো চমকে দেওয়ার মতো সব তথ্য। বিশেষজ্ঞরা এ প্রসঙ্গে বলছেন, দূরনিয়ন্ত্রিত ঘরের স্মার্ট টিভিও হ্যাক করতে পারে সাইবার চক্র। ঠিক এরপর শুরু হবে প্রতারণার নানা ফন্দি-ফিকির; করা হবে যথেচ্ছ ব্ল্যাকমেইল। ব্যক্তিজীবনের ছবি ও ভিডিও চলে যেতে পারে সাইবার চক্রের হাতেÑ যা অনেকের জন্য মারাত্মক ক্ষতি হচ্ছে। সম্প্রতি, স্মার্ট টিভি হ্যাকিংয়ের ঘটনা বেড়েছে। সেটা শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশেও। হ্যাকাররা স্মার্ট টিভির ক্যামেরা এবং মাইক্রোফোনের দখল নিয়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। তাই স্মার্ট টিভি ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা। সমস্যা হলো এত কমন একটা জিনিস, ঘরে ঘরে, এমনকি ছোটরাও যেখানে সহজে ব্যবহার করতে পারে, সেখানে এই সতর্ক থাকার ব্যাপারটাও খানিক জটিল নয় কি? অতএব বুঝে নেওয়া জরুরি কী করা উচিত।

অপরাধীরা কী ধরনের অপরাধ করতে পারে!

বিভিন্নভাবে স্মার্ট টিভির ক্যামেরা ও মাইক্রোফোনের দখল নিতে পারে সাইবার অপরাধীরা। সঙ্গে ওয়াইফাইও নিজেদের দখলে নিতে পারেন। এর ফলে ঘরের যাবতীয় ছবি তুলে নিয়ে ব্ল্যাকমেইল করতে পারে তারা। তবে এই সমস্যা থেকে বাঁচার কয়েকটি রাস্তাও আছে, যা আপনার জন্য বেশ কাজের হতে পারে।

স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার

স্মার্ট টিভি যদি সর্বদা ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকে তাহলে সর্বদা পাসওয়ার্ড দিয়ে রাখা দরকার। এমনকি ওয়াইফাই রাউটারও পাসওয়ার্ড দিয়ে রাখা দরকার। সঙ্গে এটাও মাথায় রাখতে হবে কোনো সহজ পাসওয়ার্ড দিলে হবে না। কমপক্ষে আট থেকে দশ ক্যারেকটারের পাসওয়ার্ড দিতে হবে। অন্যদিকে রাউটার সিকিওর রাখতে হবে স্মার্ট টিভির সঙ্গে যে রাউটার ব্যবহার করা হচ্ছে তা সর্বদা সিকিওর রাখতে হবে। সেটিকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড রাখতে হবে।

অচেনা পপ-আপ

টিভিতে কারণ ছাড়াই অচেনা পপ-আপ দৃশ্যমান হতে পারে। এটি একটি হ্যাকিং প্রচেষ্টার অন্যতম লক্ষণ বলে ধরে নেওয়া যায়। এটি বেশিরভাগ হ্যাকিং হওয়া টিভির ক্ষেত্রে দৃশ্যমান বলা যায়।

ক্যামেরা বা মাইক্রোফোন

টিভির ক্যামেরা বা মাইক্রোফোন যদি অকারণে ব্যবহৃত হয়, যখন বুঝবেন এটি অস্বাভাবিকভাবে ব্যবহৃত হচ্ছে, তা হলেও এটি হ্যাকিং প্রচেষ্টার অন্যতম কারণ বলে বিবেচিত। বিভিন্ন অ্যাপে দরকার ছাড়া ক্যামেরা বা মাইক্রোফোন পারমিশন দেওয়া যাবে না।

ইন্টারনেটের অস্বাভাবিক আচরণ

টিভির ইন্টারনেট ব্যবহার যদি হঠাৎ করেই অস্বাভাবিক হিসেবে দৃশ্যমান হয়, এতে ইন্টারনেটের ওপর বাড়তি চাপ তৈরি হয়, তাহলে এটি হ্যাকিং প্রবণতার প্রধান লক্ষণ।

স্মার্ট টিভি সুরক্ষিত রাখার জন্য ব্যবহারকারীরা নিম্নলিখিত পদক্ষেপগুলো করতে পারেন :

টিভির সফ্টওয়্যার নিয়মিত আপডেট করুন। দরকারে টিভি কোম্পানির রেজিস্টার্ড মেকানিকের সাহায্য নিন। স্মার্টফোন বা ল্যাপটপের মতো আপনার স্মার্ট টিভির পাসওয়ার্ড শক্তিশালী করুন। অজানা অ্যাপ ডাউনলোড করবেন না। শুধু বিশ্বস্ত সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করুন। টিভির ক্যামেরা এবং মাইক্রোফোন বন্ধ রাখুন যখন ব্যবহার করা হচ্ছে না। টিভির ইন্টারনেট ব্যবহার নিয়মিত চেক করুন। দেখুন বিলে কোনো অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে কি না।

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, স্মার্ট টিভি হ্যাকিং থেকে বাঁচার জন্য ব্যবহারকারীদের সতর্ক থাকা এবং নিয়মিত টিভির সুরক্ষা চেক করা উচিত। যদি আপনি আপনার টিভির সুরক্ষা নিয়ে চিন্তিত হন, তাহলে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাদের আশঙ্কা, আপনার টিভির ক্যামেরা বা মাইক্রোফোন দূরনিয়ন্ত্রিত ভাবে ব্যবহার করে প্রতারকেরা আপনার বাড়ির যাবতীয় জিনিসের ওপর নজরদারি চালাতে পারে, যা থেকে কিন্তু পরে আবার আপনাকে ব্ল্যাকমেইলও করা হতে পারে। অনেকে অ্যান্ড্রয়েড সিস্টেমের স্মার্ট টিভি ব্যবহারে তেমন একটা সচেতন নন। তাই পরিচালনা নিয়ে যত্নআত্তি নেই বললেই চলে। কিন্তু টিভির নিরাপত্তা নিশ্চিত করা এখন জরুরি। অ্যান্ড্রয়েড সিস্টেমে যুক্ত থাকা যেকোনো ধরনের ডিভাইসে হ্যাকিং প্রচেষ্টা হবে, এটিই স্বাভাবিক। তাই এ বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। টিভির সফটওয়্যার সব সময় আপডেট রাখতে হবে; সর্বদা টিভির সফটওয়্যার আপডেট রাখা প্রয়োজন। কারণ এতে সাইবার হামলা কম হওয়ার সম্ভাবনা থাকে। নিরাপত্তাজনিত এবং প্রযুক্তিগত কোনো সমস্যা থাকলে সফটওয়্যার আপডেটের মাধ্যমে তা সারিয়ে তোলা সম্ভব। পাশাপাশি নতুন কোনো ফিচার আপডেট হলেও তা সফটওয়্যার আপডেটের মাধ্যমে যুক্ত হয়ে যায়। পাশাপাশি ব্যবহার না করলে স্মার্ট টিভির ক্যামেরা বন্ধ রাখতে হবে। অফিসিয়াল স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে। স্মার্ট টিভির জন্য বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপের প্রয়োজন হয়। কিন্তু খেয়াল রাখতে হবে অ্যাপ ডাউনলোডের সময় যেন গুগল প্লে স্টোর অথবা নিজস্ব ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করা হয়। কারণ অন্য জায়গা থেকে ডাউনলোড হলে সেখানে ম্যালওয়্যার ঢুকে থাকতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা