সিম্মল ধূলি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২২ পিএম
অলংকরণ : মৌলিনা সাহা অর্পি, পঞ্চম শ্রেণি , আজিমপুর গভ. গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
ফেব্রুয়ারি মাসটা এলে
ভাষার কথা সবাই বলে,
প্রভাতফেরি শুরু হলে
আমরা যাই সদলবলে।
পাঁচটি মিনার ফুলের তোড়ায়
মায়ের ভাষায় প্রাণটা জুড়ায়,
ফাগুন মাসের আগুন বুকে
মিছিল করে লক্ষ লোকে।
সবার ভাষাই মায়ের ভাষা
এটাই তোমার আমার আশা।
পঞ্চম শ্রেণি, নালন্দা উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি, ঢাকা