× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হরেক স্বাদের ইফতারি

শাহানা পারভীন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২০ পিএম

হরেক স্বাদের ইফতারি

ইফতারি মানেই অনেক ভাজাপোড়া খাবার নয়। স্বাদে ভিন্নতা এনেও ইফতারে তৈরি করা যায় মজাদার স্বাদের খাবার। এবারের হেঁশেলে এমনই কয়েকটি রেসিপি দিয়েছেন শাহানা পারভীন 

চিকেন গোল্ডেন কয়েন 

যা যা লাগবে 

বোনলেস চিকেন কিমা ৫০০ গ্রাম, রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১/২ চা-চামচ, লবণ স্বাদমতো, সয়া সস ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ব্রেড ক্রাম্বস ১/২ কাপ, ডিম ১টা, কোটিংয়ের জন্য ময়দা ১/২ কাপ, ডিম ১টা, ব্রেড ক্রাম্বস প্রয়োজনমতো

যেভাবে বানাবেন 

কিমা, রসুন, পেঁয়াজ, লবণ, গোলমরিচ, সয়া সস, কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম্বস ও ডিম ভালো করে মাখিয়ে নিন। মিশ্রণটা ১০ মিনিট ফ্রিজে রাখুন। হাত ভিজিয়ে কয়েনের মতো চ্যাপ্টা শেপ দিন। এবার ময়দা, ডিম, ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিন। মাঝারি গরম তেলে সোনালি করে ডিপ ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন গোল্ডেন কয়েন। 

আপেল কমলা আদা জুস

যা যা লাগবে 

আপেল ১টা (খোসা ছাড়িয়ে কুঁচি), কমলা ২টা (রস বের করা বা কোয়া ছাড়ানো), আদা ১/২ চা-চামচ ( কুঁচি বা গ্রেট করা), মধু ১-২ চা চামচ, পানি ১/২ কাপ (প্রয়োজনমতো), বরফ। 

যেভাবে বানাবেন 

ব্লেন্ডারে আপেল, কমলা আর আদা দিন। অল্প পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। চাইলে ছেঁকে নিন। মধু ও বরফ দিয়ে আবার একবার ব্লেন্ড করুন। গ্লাসে ঢেলে সঙ্গে সঙ্গে পরিবেশন করুন।


স্যুপি মমো

মমোর জন্য লাগবে স্টিম করা মমোÑ ৮-১০টা (ভেজ/পনির/চিকেন যেকোনো)

স্যুপের জন্য লাগবে তেল ১ চা-চামচ, রসুন কুঁচি ১ টেবিল চামচ, আদা কুঁচি ১/২ চা-চামচ, কাঁচা মরিচ কুঁচি ১টা, পেঁয়াজ ১/২ কাপ (পাতলা কাটা), ক্যাপসিকাম ১/৪ কাপ, সয়া সস ১ টেবিল চামচ, ভিনেগার ১/২ চা-চামচ, গোলমরিচ ১/২ চা-চামচ, লবণ স্বাদমতো, কর্নফ্লাওয়ার ১ চা-চামচ, পানি/ভেজ স্টক ২ কাপ, স্প্রিং অনিয়ন সাজানোর জন্য


যেভাবে বানাবেন 
প্যানে তেল গরম করে রসুন, আদা, কাঁচা মরিচ দিন। পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে হাই ফ্লেমে ১ মিনিট নেড়ে নিন। পানি/স্টক, সয়া সস, ভিনেগার, লবণ, গোলমরিচ দিন। ফুটলে কর্নফ্লাওয়ার পানি দিয়ে মিশিয়ে হালকা ঘন করুন। স্টিম করা মমোগুলো স্যুপে দিন। ২-৩ মিনিট হালকা ফুটিয়ে নামান। ওপরে স্প্রিং অনিয়ন ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। বেশি ঝাল চাইলে চিলি অয়েল/রেড চিলি সস যোগ করুন। থিক স্যুপ চাইলে কর্নফ্লাওয়ার একটু বাড়ান। রেস্টুরেন্ট ফ্লেভারের জন্য ১/২ চা-চামচ সেসিমি অয়েল দিন। 

ছোলার সালাদ 

যা যা লাগবে 
সেদ্ধ ছোলা ১ কাপ, পেঁয়াজ ১/২ কাপ ( কুঁচি), টমেটো ১/২ কাপ (কিউব), শসা ১/২ কাপ (কিউব), কাঁচা মরিচ ১টা ( কুঁচি), ধনেপাতা ১-২ টেবিল চামচ, মসলার জন্য লেবুর রস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, বিট লবণ এক চিমটি, চাট মসলা ১/২ চা-চামচ, ভাজা জিরা গুঁড়া ১/২ চা-চামচ, সরিষার তেল ১ চা-চামচ। 


যেভাবে বানাবেন 
বড় বাটিতে সেদ্ধ ছোলা নিন। সব কাটা সবজি, লেবুর রস ও সব মসলা দিয়ে ভালো করে মেশান। শেষে ধনেপাতা ছড়িয়ে সঙ্গে সঙ্গে পরিবেশন করুন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা