× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মায়া

লেখা ও আঁকা : তাজিরুনা ইসলাম জাসিয়া

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৫ পিএম

আঁকা : তাজিরুনা ইসলাম জাসিয়া

আঁকা : তাজিরুনা ইসলাম জাসিয়া

প্রতিদিন স্কুলে যাওয়ার পথে অনেক কুকুর আর বিড়াল দেখতে পাই। ওরা দেখতে ঠিক মার্কেটের কিউট পুতুলগুলোর মতো। আমার তো ওদের কে দেখলে ভীষণ আদর করতে ইচ্ছে করে। বিশেষ করে বিড়ালকে। কারণ বিড়াল আমার সব চাইতে পছন্দের প্রাণী।

আমাদের বাসার নিচতলায় একটি ফ্ল্যাটে বিড়াল পোষে। স্কুলে যাওয়ার সময় মাঝেমধ্যে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ওই বিড়ালকে আমি দেখতে পাই। তবে ভয়ে ধরতে যাই না যদি কামড় দিয়ে দেয়। তাই একটু দূর দিয়ে আস্তে আস্তে যাই।

প্রতিদিনের মতো সেদিন ও স্কুলে যাচ্ছিলাম। রাস্তায় রিকশার জন্য দাঁড়িয়ে আছি। ওই সময় কিছু ছেলেমেয়ে কয়েকটা বিড়ালের ছোট বাচ্চাকে ঘিরে কী যেন করেছিল। আমি একটু উঁকি দিয়ে দেখলাম। প্রথমে ভাবলাম ওই ছেলেমেয়েগুলো বিড়ালগুলোকে নিয়ে খেলছে। এরপর একটু কাছে গিয়ে যা দেখলাম তাতে আমার ভয় লাগে। ওই ছেলেমেয়েগুলো অনেক দুষ্ট। তারা আসলে বিড়ালগুলোর সাথে খেলছিল না। তারা আসলে একটা বিড়ালের গলায় দড়ি বেঁধেছে, আরেকটা বিড়ালের খাবার বারবার কেড়ে নিয়ে হাসছে, আরেকটা বিড়ালকে তুলে আছাড় মেরেছে। আরেকটা বিড়াল তো হাঁটতেই পারছে না, ওকে পা দিয়ে লাথি দিচ্ছে!! 

ইশ!! কী করে মানুষরা এত ছোট ছোট বাচ্চার সাথে এমন খারাপ আচরণ করতে পারে। আমার অনেক কষ্ট লাগছিল তাই আমি যখন কিছু বলতে যাব তখন কোথা থেকে যেন এলাকার কিছু বড় ভাইয়া এসে হাজির হয়েছে। তারা ওই বাচ্চাদের কে অনেক ধমক দিয়েছে। তারপর তো ছেলেমেয়েগুলো বিড়ালগুলো রেখেই দৌড় দিল। এদিকে আমাদের রিকশা চলে এসেছে। আমি পিছন ফিরে একটু দেখলাম যে ভাইয়াগুলো বিড়ালগুলোকে নিয়ে যাচ্ছে। এবার নিশ্চয়ই ওরা একটু ভালো থাকবে এটা ভেবে আমার একটু শান্তি লাগছিল।

তৃতীয় শ্রেণি, বিএএফ শাহীন কলেজ, ঢাকা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা