× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাইবার ঝুঁকিতে তারবিহীন অডিও ডিভাইস

আরিফুল ইসলাম

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৩ পিএম

সাইবার ঝুঁকিতে তারবিহীন অডিও ডিভাইস

তারবিহীন প্রযুক্তির ব্যবহার আজ আর বিলাসিতা নয় বরং দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অফিসে কাজের সময়, যাত্রাপথে গান শোনা বা বাসায় স্মার্ট স্পিকারের সহায়তাÑ প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমরা ব্লটুথ হেডফোন, ওয়্যারলেস ইয়ারবাড বা ওয়াই-ফাই ভিত্তিক অডিও সিস্টেম ব্যবহার করছি। তবে আরামের পাশাপাশি নীরবে বাড়ছে সাইবার ঝুঁকিও। কারণ এই ডিভাইসগুলো এখন শুধু অডিও শোনার মাধ্যম নয়; এগুলো ব্যবহারকারীর কণ্ঠ, অভ্যাস, অবস্থানসহ বিভিন্ন ব্যক্তিগত ডেটাও ধারণ করছেÑ যা অসতর্ক হলে সহজেই হ্যাকারদের টার্গেটে পরিণত হতে পারে।

ব্লটুথে আড়িপাতার সুযোগ

সবচেয়ে প্রচলিত তারবিহীন প্রযুক্তি ব্লুটুথ। কিন্তু অনেক ডিভাইসই এখনও দুর্বল বা পুরনো এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে। এর ফলে সাইবার অপরাধীরা খুব সহজেই আপনার ব্লুটুথ সিগন্যাল ক্যাপচার করতে পারে। এনক্রিপশন ভেঙে কথোপকথন শুনতে পারে। অথবা অডিও ট্রান্সমিশন জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করতে পারে।

আরও বড় ঝুঁকি তৈরি হয় পেয়ারিংয়ের সময়। যখন আপনি নতুন হেডফোন বা স্পিকার কানেক্ট করেন, তখন ডিভাইস ‘ডিস্কভারেবল মোডে থাকে। এই সুযোগে হ্যাকার ভুয়া ডিভাইস হিসেবে নিজেকে পরিচয় দিতে পারে। আপনার পেয়ারিং সিগন্যাল ইন্টারসেপ্ট করতে পারে। এমনকি নকল কানেকশনের মাধ্যমে আপনার অডিও ট্র্যাফিক শুনে ফেলতে পারে।

পাবলিক জায়গায় ব্লটুথ স্ক্যানিং

ক্যাফে, রেলস্টেশন বা বিমানবন্দরে ব্লুটুথ অন অবস্থায় রাখলে ঝুঁকি আরও বেড়ে যায়। কারণ হ্যাকাররা বিশেষ স্ক্যানিং টুল দিয়ে আশপাশের সব ব্লুটুথ সিগন্যাল খুঁজে দুর্বল ডিভাইস শনাক্ত করে। এরপর অডিও স্ট্রিমে গোপনে প্রবেশের চেষ্টা করে।

স্মার্ট অডিও ডিভাইস : অদৃশ্য ডেটা সংগ্রহকারী

নতুন প্রজন্মের ওয়্যারলেস ইয়ারবাড বা স্মার্ট স্পিকার এখন সেন্সর, ভয়েস অ্যাসিস্ট্যান্ট ও অ্যাপ কানেকশনসহ নানা সুবিধা দেয়। কিন্তু একই সঙ্গে তারা ব্যবহারকারীর ভয়েস কমান্ড, লোকেশন ডেটা, শোনার অভ্যাস এমনকি বায়োমেট্রিক তথ্যও সংগ্রহ করে। এগুলো যদি কোম্পানি সঠিকভাবে সুরক্ষিত না রাখে, কিংবা ডেটা ফাঁস হয়Ñ তাহলে বড় মাত্রার গোপনীয়তা লঙ্ঘনের সম্ভাবনা থাকে।

ওয়াই-ফাই স্পিকারের মাধ্যমে নেটওয়ার্ক হ্যাকিং

বড় মাপের স্মার্ট স্পিকার বা হোম অডিও সিস্টেম মূলত ওয়াই-ফাই নেটওয়ার্কে কাজ করে। রাউটারের দুর্বল পাসওয়ার্ড, পুরনো ফার্মওয়্যার বা অনিরাপদ নেটওয়ার্কের কারণে হ্যাকাররা ঘরের নেটওয়ার্কে প্রবেশ, অন্যান্য স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ, এমনকি র‌্যানসমওয়্যার ছড়িয়ে পুরো সিস্টেম লক করে দিতে পারে। এভাবে একটি সাধারণ অডিও ডিভাইস পুরো স্মার্ট হোমকে বিপদে ফেলতে পারে।

ভয়েস ক্লোনিং হুমকি

AI দিয়ে ভয়েস কপি এখন সহজ। হ্যাকার ইয়ারবাড বা স্মার্ট স্পিকার থেকে কণ্ঠস্বর সংগ্রহ করে ব্যাংক কল যাচাই, পরিচিতির ছদ্মবেশÑ এসবও করতে পারে।

ঝুঁকি কমানোর উপায়

ফার্মওয়্যার সব সময় আপডেট রাখুন। ব্লটুথ ডিসকভারেবল মোড বন্ধ রাখুন। অপ্রয়োজনীয় অ্যাপ পারমিশন বন্ধ করুন। পাবলিক জায়গায় নতুন ডিভাইস পেয়ারিং এড়ান। সন্দেহজনক কানেকশন দেখলে রিসেট করুন।

তারবিহীন অডিও ডিভাইস আমাদের জীবনকে সহজ ও কার্যকর করেছে। তবে নিরাপত্তার দিকে সামান্য অসাবধানতা বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই প্রযুক্তির উন্নতির সঙ্গে তাল মিলিয়ে ব্যবহারকারীর সচেতনতাও সমান জরুরি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা