× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অদ্ভুত সব গ্যাজেট

খালিদ আহমেদ রাজা

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৩ পিএম

অদ্ভুত সব গ্যাজেট

প্রযুক্তিবিশ্বে প্রতি বছর নতুন নতুন উদ্ভাবন ও পণ্যের ঝড় ওঠে। মাঝেমধ্যে কিছু অদ্ভুত পণ্যের দেখাও পাওয়া যায়। গেজেট এমন এক ধরনের প্রযুক্তি উপকরণ যা আমাদের দৈনন্দিন জীবনের কাজকে অনেকটা সহজ করে দেয়। প্রতিটা দিনই আমরা জীবনযাপনের তাগিদে বিভিন্ন ধরনের গেজেট ব্যবহার করে থাকি।

বডি ফ্রেন্ড

‘ট্রান্সফরমার’ চলচ্চিত্রের ভক্তদের জন্য এটি হতে পারে স্বপ্নপূরণের মতো। এটি অত্যাধুনিক এক ম্যাসাজ চেয়ার, যা রোবটের মতো হাত ও পা নাড়াতে পারে। মাপা যাবে হৃৎস্পন্দন ও বডি ফ্রেন্ডের ৭৩৩টি অংশ যা শরীর ম্যাসাজ করতে সক্ষম।

ক্রিয়েটিভ বই লকার

দেখতে অনেকটা বইয়ের মতোই। খালি চোখে দূর থেকে দেখলে বোঝার উপায় নেই যে এটি বই নয় এটি মূলত একটি লকার যার মধ্যে আপনি আপনার গোপনীয় সমস্ত জিনিস রাখতে পাবেন। এখানে তিন সংখ্যার নাম্বার মিলানোর লক ব্যবহার করা হয়েছে। এর বাইরের যে অংশটি সেটি মূলত প্লাস্টিকের তৈরি। ওপরের পার্টটা আবার কাগজেরই তৈরি। তবে লকারের অংশটা সম্পূর্ণ লোহার তৈরি। তার সঙ্গে এর ভেতরের অংশটিও সম্পূর্ণ মেটাল। খালি চোখে দূর থেকে একজন মানুষ কখনোই বুঝবে না যে এটা একটি লকার এবং যদি আপনার বাসায় কখনও চোর-ডাকাত আসে তাহলে তারাও হয়তো বুঝবে না যে এটি একটি লকার। আপনি চাইলে আপনার ইচ্ছামতো পাসওয়ার্ড এটায় সেট করতে পারবেন।

ক্যামেরা ডিটেক্টর মিনি গেজেট

ডিভাইসটি একটি রিচার্জেবল ডিভাইস। এর সঙ্গে একটি টাইপ সি চার্জার এবং এর মধ্যে একটি টাইপস রিপোর্ট পাওয়া যাবে। তবে এক চার্জে এটি প্রায় পনেরো দিন ব্যবহার করা যায়। অর্থাৎ প্রতি মাসের মধ্যে এক দুইবার চার্জ করলেই হয়। এটি খুবই ছোট্ট একটি পকেট গেজেট যা চাইলে আপনি যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। চলুন জানা যাক গেজেটটি কীভাবে কাজ করে। গ্যাসের নিচের সাইডে চারটি এলইডি মিনি বাল্ব থাকে এবং একটি ছোট্ট সুইচ থাকে। ডিভাইসটি অন করতে হলে এই ছোট্ট সুইচ এ তিন সেকেন্ড চেপে ধরে থাকতে হবে। যখন চারটি মিনি এলইডি একসঙ্গে চলে উঠবে তখন বুঝতে হবে ডিভাইসটি অন হয়েছে। এখন আপনি এর মাঝখানের গোলাকার যে অংশটি রয়েছে তার মধ্যে আপনার এক চোখ দিয়ে যেসব জায়গায় আপনি ক্যামেরা খুজতে চান সেসব জায়গায় দেখুন এতে করে আপনি সেসব জায়গায় যদি ক্যামেরা থাকে তাহলে তার লেন্স সহজেই দেখতে পাবেন। এটি মূলত একটি কার্যকরী ডিভাইস তাদের জন্য এ ছাড়া খুব বেশি ট্রাভেল করে এবং হোটেলে রাত্রীযাপন করে। আপনারা এই ডিভাইসটি ব্যবহারের মাধ্যমে আপনার হোটেল রুমের প্রাইভেসি নিশ্চিত করতে পারবেন।

পেটাল

আমাদের অনেকের বাসায় বা বাগানে গাছ রয়েছে। মানুষের স্বাস্থ্যের মতো তাদেরও যত্ন নিতে হয়। এর সমাধান দেবে পেটাল। বার্ড বাডি নামে একটি প্রতিষ্ঠানের তৈরি এই গ্যাজেট গাছপালার স্বাস্থ্য মনিটর করবে এর ক্যামেরার মাধ্যমে। এমনকি এআই চালিত চ্যাটবটের মাধ্যমে পেটাল গাছের ‘মনোভাব’ শেয়ার করতে পারে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা