× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেক্স কুইজার্ড : আইএসইউতে কুইজ প্রতিযোগিতা

হাফসা বিনতে

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০১ পিএম

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় টিম দি ক্রোম্যাটিক্স

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় টিম দি ক্রোম্যাটিক্স

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) টেক্সটাইল ক্লাবের আয়োজনে মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী। বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে আয়োজিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় টিম দি ক্রোম্যাটিক্স ও রানার্স-আপ হয় দি আল্টিমেট কুইজার।

আইএসইউর ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মো. আবুল কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। এসময় আইএসইউ সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. মো. হাকিকুর রহমান, প্রক্টর নাসের ইকবাল, অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান জগলুল হক মৃধা, টেক্সটাইল ক্লাবের মডারেটর মো. হাসিবুল হাসান, সাবেক মডারেটর মুসা আলী রেজাসহ বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, কর্মকর্তা এবং শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা যোগ দেন এ অনুষ্ঠানে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের কুইজ প্রতিযোগিতা পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে গিয়ে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে, সৃজনশীল চিন্তা, বিশ্লেষণী দক্ষতা এবং দলগত কাজের মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের মতো কারিগরি বিষয়ে জ্ঞানকে আনন্দের সঙ্গে অর্জনের জন্য এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বক্তারা টেক্সটাইল ক্লাবের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

চ্যাম্পিয়ন টিম দি ক্রোম্যাটিক্সের সদস্যরা হলেনÑ তামান্না ইসলাম বাধন, সুমাইয়া আক্তার, শাহরিয়ার হোসেন। রানার্স-আপ টিম দি আল্টিমেট কুইজারের সদস্যরা হলেন মুজাহিদ মজুমদার, ইফতি আলম চৌধুরী (বাধন), আল নোমান সরকার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা