× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঘটা ঢাকায় আনবো নাকি?

মুকুল শাহরিয়ার

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ ১৩:০২ পিএম

আঁকা : মেহেরুন্নিসা, অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি

আঁকা : মেহেরুন্নিসা, অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি

বাঘও পালায় মাঘের শীতেÑ

এই কথাটার প্রমাণ নিতে

যাচ্ছি আজই সোঁদর বনে

শীত পড়েছে কী কনকনে!


সাভার থেকে চড়েই বাসেÑ

দুচোখ ঘুমে জড়িয়ে আসে

চোখ খুলতেই আকাশ ঘোলা

পৌঁছে গেছি শরণখোলা!


হোটেল রুমে ব্যাগটা রেখে

ছুটতে আমায় ঠেকাবে কে?

এই না ভেবে দরজা খুলে

ব্যাগ-ক্যামেরা সবই তুলে

ছিটকিনিটা হয়নি তোলা

মনটা এমন আত্মভোলা!


ক্ষুধায় এদিক জ্বলছে পেট 

যায় না করা আর যে লেটÑ

খাবার শেষে একটু পানি

গিলেই শুরু ঠকঠকানি


শীতের চোটে কেঁপে কেঁপে

যেই না গিয়ে ঢুকবো লেপে

দেখি লেপের তলায় সে কি!

সত্যিরে ভাই নয়তো মেকি-


গুটিসুটি একটা যে বাঘÑ

বললোÑ খোকা, পড়েছে মাঘ।

বনের মাঝে যায় কি থাকা?

আমায় নিয়ে চলোই ঢাকা।


আমি এখন ভাবতে থাকিÑ

বাঘটা ঢাকায় আনবো নাকি?


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা