× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবিতে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬ ১২:৪২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্সিয়ান ডিবেটিং ক্লাবের আয়োজনে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্সিয়ান ডিবেটিং ক্লাবের আয়োজনে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের বিতর্ক সংগঠন পার্সিয়ান ডিবেটিং ক্লাবের আয়োজনে গত মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আয়োজন ‘ফিউশন ফেস্ট’। এ আয়োজনে ফারসি বিভাগের উদ্যোক্তা শিক্ষার্থীদের উদ্যোগে নানা ধরনের পণ্যের স্টল স্থান পায়, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।

ফিউশন ফেস্টের অন্যতম আকর্ষণ ছিল রম্য বিতর্ক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ট্রেজার হান্ট কম্পিটিশন। ট্রেজার হান্ট প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এমএ কাউসার, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান মুমিত আল রশিদ। পাশাপাশি উপস্থিত ছিলেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ, উর্দু বিভাগ, নৃত্যকলা বিভাগসহ অন্য বিভাগের শিক্ষকেরা।

ট্রেজার হান্ট কম্পিটিশনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান

ক্লাবের মডারেটর ও বিভাগীয় শিক্ষক তানজিনা বিনতে নূরের সঞ্চালনায় ট্রেজার হান্ট কম্পিটিশন শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

আয়োজকদের পক্ষ থেকে সভাপতি মুশাররাত তাইয়েবা মুসকান জানান, এ আয়োজনে ১০ উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শন করেছেন। তারা ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী। তারা পড়াশোনার পাশাপাশি নিজেদের ব্যবসা-বাণিজ্যে সম্পৃক্ত করেছেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, দলগত কাজ ও নেতৃত্বের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা