× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নর্থ সাউথে নবীন শিক্ষার্থীদের বরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬ ১২:৪০ পিএম

নর্থ সাউথে নবীন শিক্ষার্থীদের বরণ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) স্প্রিং সেমিস্টার ২০২৬-এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি, একাডেমিক পরিবেশ ও সুযোগ-সুবিধার সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

ওরিয়েন্টেশনের সময় স্নাতক ভর্তি পরীক্ষায় অসাধারণ ফল করার জন্য ২৩ শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৬৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি দেয়। প্রধান অতিথি ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা-বিষয়ক হাইরিপ্রেজেন্টেটিভ ড. খালিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং সম্মানিত অতিথি ছিলেন বোর্ড সদস্য এমএ কাশেম ও বেনজীর আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে। এরপর বিশ্ববিদ্যালয়ের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন এনএসইউ রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন। উপস্থিত ছিলেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক একেএম ওয়ারেসুল করিম।

শুধু বই থেকে শেখাই যথেষ্ট নয়। বারবার প্রশ্ন করতে হবে এবং সৃজনশীল শিক্ষার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে হবে। আমাদের আগামীর পথ তোমাদের নেতৃত্বে নিরাপদ হবে বলে জানান প্রধান অতিথি ড. খালিলুর রহমান।

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, ‘এনএসইউর প্রতি আপনাদের আস্থা আমরা গভীর এবং আন্তরিকভাবে মূল্যায়ন করি। আমরা এই আস্থাকে একটি মহৎ দায়িত্ব হিসেবে দেখি এবং যত্ন, শৃঙ্খলা ও সততার সঙ্গে আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এনএসইউতে আমরা শিক্ষার্থীদের মধ্য থেকে ভবিষ্যতে দায়িত্বশীল, নৈতিক, সহমর্মী ও সমাজের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক গড়ে উঠতে দেখতে চাই।’ অনুষ্ঠান শেষ হয় নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের (এনএসইউএসএস) মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা