× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেনোভোর নতুন প্রজন্মের তিন শক্তিশালী ডেস্কটপ

রাজা আহমেদ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ ১২:১০ পিএম

লেনোভোর নতুন প্রজন্মের তিন শক্তিশালী ডেস্কটপ

বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশের প্রযুক্তিপণ্যের বাজারে নিয়ে এসেছে নতুন প্রজন্মের তিনটি শক্তিশালী ডেস্কটপ কম্পিউটার। সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এসব ডেস্কটপে রয়েছে ইন্টেলের সর্বশেষ প্রজন্মের প্রসেসর, উচ্চগতির ডিডিআর ফাইভ মেমোরি এবং পিসিআইই জেন৪ এসএসডি। ডেস্কটপগুলো আধুনিক অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রফেশনাল ব্যবহারকারীদের জন্য নির্ভরযোগ্য ও উচ্চ পারফরম্যান্স নিশ্চিত করবে।

উন্মোচিত মডেলগুলো হলোÑ লেনোভো ব্র্যান্ড পিসি আইসিটি (৯)- ৯০এক্সএস০০৫ইএলকে, ইন্টেল কোর আই৭- ১৪৭০০ (১৪তম প্রজন্ম), ২০ কোর, ২৮ থ্রেড, সর্বোচ্চ গতি ৫.৪ গিগাহার্টজ, ৮ জিবি ডিডিআর৫ র‍্যাম, ১ টেরাবাইট পিসিআই এক্সপ্রেস জেন ৪ এসএসডি, লেনোভো ব্র্যান্ড পিসি আইসিটি (৯)- ৯০এক্সএস০০৫জিএলকে ইন্টেল কোর আই৫-১৪৪০০ (১৪তম প্রজন্ম), ১০ কোর, ১৬ থ্রেড, সর্বোচ্চ গতি ৪.৭ গিগাহার্টজ, ৮ জিবি ডিডিআর৫ র‍্যাম, ১ টেরাবাইট পিসিআই এক্সপ্রেস জেন ৪ এসএসডি, লেনোভো ব্র্যান্ড পিসি আইসিটি (৯)-৯০এক্সডব্লিউ০০৬কেএলকে, ইন্টেল কোর আই৭-১৩৬২০ (১৩তম প্রজন্ম), ১০ কোর, ১৬ থ্রেড, সর্বোচ্চ গতি ৪.৯ গিগাহার্টজ, ৮ জিবি ডিডিআর৫ র‍্যাম, ৫১২ জিবি পিসিআই এক্সপ্রেস জেন ৪ এসএসডি।

‎পিসি আইসিটি (৯) ৯০এক্সএস০০৫ইএলকে

এই মডেলটিতে ব্যবহার করা হয়েছে চৌদ্দতম প্রজন্মের ইন্টেল কোরআই৭- ১৪৭০০ প্রসেসর। এতে রয়েছে ২০টি কোর ও ২৮টি থ্রেডস, যা সর্বোচ্চ ৫.৪ গিগাহার্টজ পর্যন্ত গতিতে কাজ করতে সক্ষম। সঙ্গে রয়েছে ৮ গিগাবাইট ডিডিআর ফাইভ র‍্যাম এবং এক টেরাবাইট পিসিআই এক্সপ্রেস জেন৪ সলিড স্টেট ড্রাইভ।

‎পিসি আইসিটি (৯) ৯০এক্সএস০০৫জিএলকে

‎এই ডেস্কটপে রয়েছে চৌদ্দতম প্রজন্মের ইন্টেল কোরআই৫- ১৪৪০০ প্রসেসর। এতে ১০টি কোর ও ১৬টি থ্রেডস রয়েছে, যা সর্বোচ্চ ৪.৭ গিগাহার্টজ পর্যন্ত গতি প্রদান করে। সিস্টেমটিতে সংযুক্ত আছে ৮ গিগাবাইট ডিডিআর ফাইভ র‍্যাম এবং এক টেরাবাইট পিসিআই এক্সপ্রেস জেন৪ সলিড স্টেট ড্রাইভ।

‎পিসি আইসিটি (৯) ৯০এক্সডব্লিউ০০৬কেএলকে

‎এই ডেস্কটপে রয়েছে ত্রয়োদশ প্রজন্মের ইন্টেল কোরআই৭- ১৩৬২০ প্রসেসর। এতে ১০টি কোর ও ১৬টি থ্রেডস রয়েছে এবং সর্বোচ্চ ৪.৯ গিগাহার্টজ পর্যন্ত গতিতে কাজ করতে পারে। সঙ্গে দেওয়া হয়েছে ৮ গিগাবাইট ডিডিআর ফাইভ র‍্যাম এবং ৫১২ গিগাবাইট পিসিআই এক্সপ্রেস জেন৪ সলিড স্টেট ড্রাইভ।

প্রতিটি পিসির সঙ্গে অপারেটিং সিস্টেম হিসেবে যুক্ত থাকছে ডস। দ্রুতগতি, নির্ভরযোগ্যতা ও স্মুথ পারফরম্যান্সের সমন্বয়ে এই ডেস্কটপগুলো আধুনিক ব্যবহারকারীদের জন্য একটি আদর্শ সমাধান।

কেন এই পিসিগুলো অনন্য?

এই পিসিগুলোতে অপারেটিং সিস্টেম হিসেবে ডস (DOS) যুক্ত করা হয়েছে, ফলে ব্যবহারকারীরা তাদের পছন্দমতো ওএস ইনস্টল করে নিতে পারবেন। এ ছাড়া PCIe Gen 4 প্রযুক্তির এসএসডি ব্যবহারের ফলে ফাইল ট্রান্সফার এবং সফটওয়্যার লোডিং হবে সাধারণ পিসির তুলনায় অনেক দ্রুত।

ওয়ারেন্টি ও প্রাপ্যতা

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এই ডেস্কটপগুলোর স্থায়িত্ব নিশ্চিত করতে দিচ্ছে ৩ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি; যা অনায়াসে অনেক দিন ব্যবহার করা যাবে। আগ্রহীরা গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনুমোদিত সব ডিলার হাউজ এবং রিটেইল শপ থেকে পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা