লেখা ও আঁকা : সুমেরা আফসিন
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬ ১৩:১০ পিএম
আমার নানাভাইয়ের একটি বিড়াল ছিল। সে অনেক দুষ্ট ছিল। কিন্তু তার চেহারাটা এত আদুরে ছিল যে, সবাই তার দুষ্টুমি ক্ষমা করে দিত। আর তার আদুরে ভাবের জন্য তাকে মিষ্টি বলে ডাকত।
বাড়ির সবাই মিষ্টি কে মিষ্টি বলে ডাকলেও নানাভাই তাকে টিনু বলে ডাকত। তো আমার নানাভাই যখন খেতে বসত, তখন মিষ্টিকেও ডেকে নিত। মাঝে মাঝে যদি তিনি ভুলে যেতেন ওমনি মিষ্টি বিড়ালটি জোরে জোরে মিয়াও মিয়াও শুরু করত।
মিষ্টি বিড়াল অনেক দিন আমার নানাবাড়িতে ছিল। সবাই তাকে বাড়ির সদস্যর মতোই মনে করত। আর সেও রাজার মতো ভাব নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াত। কিন্তু এক দিন হঠাৎ মিষ্টি বাড়ি থেকে উধাও হয়ে যায়। এখানে-সেখানে কত যে সবাই খুঁজল কিন্তু তাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। কদিন বাদে মিষ্টির কথা ভুলে গেল। হয়তো তার কথা কারও মনেই নেই। কিন্তু আমি আজও নানাবাড়ি গেলে মিষ্টি বিড়ালকে খুঁজে বেড়াই।