সাদিয়া মোস্তফা
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ১৪:৫৭ পিএম
শীতকাল মানেই উৎসব, বিয়েবাড়ি, পিকনিক আর নানা রকম খাওয়া-দাওয়ার আয়োজন। এ সময় ডায়েট মেনে চলা অনেকের পক্ষেই কঠিন হয়ে পড়ে। কম পানি পান করা, ব্যায়ামে অনীহা আর ভাজাপোড়া খাবারের আধিক্যে শীতে ওজন বাড়ার প্রবণতা দেখা যায়। জমে থাকা মেদ সহজে গলে না বলেই শীত শেষে অনেকেই বাড়তি ওজন বয়ে বেড়ান। তবে পুষ্টিবিদদের মতে, শীতকালেই এমন কিছু ফল ও সবজি পাওয়া যায়, যেগুলো নিয়মিত ডায়েটে রাখলে অনিয়মের মধ্যেও ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
শীতে কেন ওজন বাড়ে : শীতকালে আমরা তুলনামূলক কম পানি পান করি, শরীরচর্চা কমে যায় এবং বেশি ভাজাপোড়া ও মিষ্টিজাতীয় খাবার খেয়ে ফেলি। এর ফলে হজমশক্তি ধীর হয় এবং শরীরে অতিরিক্ত মেদ জমতে শুরু করে। তাই শীতের শুরু থেকেই ডায়েটের দিকে নজর দেওয়া জরুরি।
শীতের ডায়েটে রাখুন এই ফল ও সবজিগুলো : ডায়েটে ফলের গুরুত্ব বরাবরই বেশি। প্রতিদিন অন্তত ২০০ গ্রাম ফল শরীর সুস্থ রাখতে সাহায্য করে।
কমলালেবু : শীতের অন্যতম উপকারী ফল কমলালেবু। এটি লো-ক্যালরি, ফাইবার ও ভিটামিন সি-তে ভরপুর। শীতকালে জল কম খাওয়ার কারণে শরীরে জল জমে ফুলে যাওয়ার সমস্যা দেখা দেয়। কমলালেবু শরীরে জলের ঘাটতি পূরণ করে এবং অপ্রয়োজনীয় পানি জমতে বাধা দেয়। ফলে শরীর ফোলা কমে এবং মেদ ঝরাতে সুবিধা হয়। ফাইবার বেশি থাকায় এটি দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে, ফলে খিদের চোটে ভুল খাবার খাওয়ার প্রবণতা কমে। এ ছাড়া এতে থাকা ভিটামিন সি ত্বকের স্বাস্থ্য রক্ষা করে এবং শরীরকে টোনড রাখতে সাহায্য করে। প্রতিদিন একটি মাঝারি কমলালেবু ডায়েটে রাখলেই ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।
আপেল : আপেল ডায়েটের অবিচ্ছেদ্য অংশ। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার বাড়তি কোলেস্টেরল কমায়, হজম ভালো রাখে, অকারণে খিদে লাগা কমায়।
শীতের সবজি : ডায়েটের সবচেয়ে বড় ভরসা
শীতকালীন সবজিগুলো ক্যালরিতে কম হলেও পুষ্টিগুণে ভরপুর। অনেক সবজিই ভাতের বিকল্প হিসেবে খাওয়া যায়।
ফুলকপি : লো ক্যালরি হওয়ায় ভাতের বিকল্প হিসেবে উপযোগী
বাঁধাকপি : ফাইবারে ভরপুর, স্যুপ বা হালকা ভাজি হিসেবে খাওয়া যায়
গাজর ও টমেটো : লো ফ্যাট, ভিটামিন সমৃদ্ধ
পালংশাক : বেশি আঁশ ও অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর
ব্রকলি : এক কাপ ব্রকলিতে মাত্র ২৫ ক্যালরি থাকে
নিয়মিত শীতের সবজি খেলে ওজন বাড়ার ঝুঁকি কমে এবং হজমশক্তিও ভালো থাকে।
অন্ত্র ভালো থাকলেই ওজন কমবে : শীতকালে ঠান্ডা আবহাওয়ার কারণে হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে। সুস্থ অন্ত্ররোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অন্ত্রের জন্য ভালো খাবার : ফাইবার সমৃদ্ধ খাবার (ওটস, সবজি, ফল)
যেগুলো এড়িয়ে চলবেন
শীতে ওজন কমানোর সহজ অভ্যাস
এই ছোট অভ্যাসগুলোই বড় পরিবর্তন আনতে পারে।
শীতকাল মানেই ডায়েট ভাঙা নয়, বরং এই সময়টাই নিজেকে ফিট রাখার সেরা সুযোগ। টাটকা শাকসবজি, মৌসুমি ফল, পর্যাপ্ত পানি আর নিয়মিত শরীরচর্চাÑ এই চারটি বিষয় মেনে চললেই শীতেও ওজন থাকবে নিয়ন্ত্রণে, শরীর থাকবে সুস্থ।
মডেল : নিকিতা, ছবি : মনজু আলম