× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাইবেরিয়ান পাখি

জুলফিকার শাহাদাৎ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬ ১০:৩৪ এএম

সাইবেরিয়ান পাখি

শীতের বুড়ির বাড়ি কোথায়, খুঁজতে গেলাম আমিÑ

নদীতে নাই, সাগরে নাই, কোথায় গিয়ে থামি

খুঁজতে খুঁজতে দেশ পেরুলাম, হলাম তেপান্তর 

খবর পেলাম সাইবেরিয়ায় শীতের বাড়িঘর। 


সাইবেরিয়ায় পৌঁছে দেখি, বরফ ঢাকা মাঠ

উড়ছে শুধু বরফ কুচি, বরফ ঢাকা হাট

কাঁপছি আমি টকর টকর, যায় না রাখা পা

কে এসে কয় কোথায় এলি, পালিয়ে দ্রুত যা।


পালিয়ে এলাম দেশে আবার, এইখানেও শীত

কাঁথার ভেতর গাইছি শুয়ে ডালিয়া সংগীত 

বাইরে দেখি বরফ শাদা মাঠের দূর্বাঘাস

ভুলেই গেছি বাংলাদেশে এসেছে পৌষ মাস।


পৌষ ও মাঘের হাড় কাঁপানো এই যে শীতের রাত

শীতার্তদের জন্য সবাই বাড়াও একটু হাত

গরম কাপড় পেলে ওরা মেলবে খুশির আঁখি

বাইরে দেখো, যাচ্ছে উড়ে সাইবেরিয়ান পাখি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা