× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাঘের শীতে

কনক কুমার প্রামানিক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬ ১০:৩৩ এএম

আ্ঁকা : নাঝিফা খান শশী, শ্রেণি-পঞ্চম, নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া

আ্ঁকা : নাঝিফা খান শশী, শ্রেণি-পঞ্চম, নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া

মাঘ মাসের বেজায় শীতে থরথর বাঘ কাঁপে

চুপটি করেই থাকে ওরা,পার হয়নাকো লাফে।

পথের শিশু উদোম গায়ে কেঁপে যায় থরথর 

পুব আকাশে তরুণ রবি ছাড়ে না নিজের ঘর।


বরফ শীতল হিম জলে বকেদের আনাগোনা

অপরূপ এ বাংলার রূপে মন হয় আনমনা।

শীত নেইকো পানকৌড়ির অবিরাম দেয় ডুব

মধুর খোঁজে সর্ষের ক্ষেতে মৌমাছি আকুল খুব।


খড়কুটোতে আগুন জ্বেলে তাপ নেয় বৃদ্ধ লোক

মুখ থেকে ধোঁয়া ছুটে যায় বেরোয় শীতের স্লোক।

পিঠাপুলির বেজায় ধুম গ্রামের সকল বাড়ি

মাঘের শীত জুড়েই চলে সূর্যিমামারই আড়ি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা