× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গরম গরম স্যুপ

তানিয়া আহমেদ বেলী

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ ১৪:৪৯ পিএম

গরম গরম স্যুপ

ঠান্ডা এই আবহাওয়ায় সুস্থ থাকার জন্য স্যুপ বেশ উপকারী। আজকের হেঁশেলে কয়েক ধরনের স্যুপের রেসিপি সম্পর্কে জানাচ্ছেন তানিয়া আহমেদ বেলী

ক্রিমি মাশরুম স্যুপ রেসিপি 

যা যা লাগবে 

বাটন মাশরুম ২৫০ গ্রাম, মাখন ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১টি মাঝারি, রসুন কুচি ৩-৪ কোয়া, ময়দা ১ টেবিল চামচ, দুধ/ফ্রেশ ক্রিম ১ কাপ, চিকেন স্টক/ সবজি স্টক ২ কাপ, গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, লবণ স্বাদমতো, চিনি এক চিমটি (ঐচ্ছিক), অলিভ অয়েল ১ টেবিল চামচ, ধনেপাতা সাজানোর জন্য 

যেভাবে বানাবেন 

মাশরুম ভালো করে ধুয়ে পাতলা করে কেটে নিন। একটি প্যানে মাখন ও অলিভ অয়েল গরম করে পেঁয়াজ ও রসুন হালকা বাদামি করে ভাজুন। এবার কাটা মাশরুম দিয়ে মাঝারি আঁচে ৫-৭ মিনিট ভাজুন, যতক্ষণ না পানি ছেড়ে নরম হয়। ময়দা দিয়ে ভালো করে নেড়ে নিন (কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত)। ধীরে ধীরে স্টক ঢেলে নেড়ুন যেন দলা না হয়। ৫ মিনিট ফুটে উঠলে দুধ/ক্রিম যোগ করুন। লবণ, গোলমরিচ ও এক চিমটি চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে আবার প্যানে ঢেলে গরম করুন (একদম স্মুথ চাইলে)। নামিয়ে ধনেপাতা দিয়ে সাজান। গরম গরম ক্রিমি মাশরুম স্যুপ ব্রেড, টোস্ট বা গার্লিক ব্রেডের সঙ্গে পরিবেশন করুন।

কুকিং পনির স্যুপ রেসিপি 

যা যা লাগবে 

কুকিং পনির (কিউব করা) ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১টি ছোট, রসুন কুচি ১ চা চামচ, মাখন ১ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, দুধ ১ কাপ, পানি/ভেজিটেবল স্টক ১ কাপ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ, চিলি ফ্লেক্স/কালো মরিচ সামান্য, ওরিগানো/মিক্সড হার্বস ১/২ চা চামচ (ঐচ্ছিক), কর্নফ্লাওয়ার ১ চা চামচ (ঘন করতে চাইলে), কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ

যেভাবে বানাবেন 

একটি প্যানে মাখন গরম করে পেঁয়াজ ও রসুন হালকা ভেজে নিন। এবার ময়দা দিয়ে ১ মিনিট নেড়ে নিন (ঘ্রাণ না বের হওয়া পর্যন্ত)। ধীরে ধীরে দুধ যোগ করে নেড়ে মসৃণ করুন। এরপর পানি বা ভেজিটেবল স্টক দিন। লবণ, গোলমরিচ, চিলি ফ্লেক্স ও হার্বস যোগ করুন। পনির কিউব দিন এবং ৫-৭ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। বেশি ঘন চাইলে কর্নফ্লাওয়ার পানি দিয়ে মিশিয়ে দিন। ওপরে কাঁচামরিচ কুচি দিয়ে ফুটে উঠলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

মিক্সড ভেজিটেবল স্যুপ রেসিপি 

যা যা লাগবে 

গাজর কুচি হাফ কাপ, ফুলকপি ছোট টুকরো হাফ কাপ, বাঁধাকপি কুচি হাফ কাপ, মটরশুঁটি হাফ কাপ, পেঁয়াজ কুচি ১টি ছোট, রসুন কুচি ১ চা চামচ, তেল/মাখন ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, সয়াসস ১ চা চামচ (ঐচ্ছিক), ভিনেগার/লেবুর রস হাফ চা চামচ, পানি/ভেজিটেবল স্টক ৩ কাপ, চিকেন পাউডার হাফ চা চামচ, কর্নফ্লাওয়ার ১ চা চামচ (ঐচ্ছিক) 

যেভাবে বানাবেন 

একটি পাত্রে তেল বা মাখন গরম করে পেঁয়াজ ও রসুন হালকা ভেজে নিন। সব সবজি একে একে দিয়ে ২-৩ মিনিট নাড়ুন। পানি বা ভেজিটেবল স্টক দিন। লবণ ও গোলমরিচ যোগ করুন। ঢেকে ১০-১২ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। হালকা ঘন চাইলে কর্নফ্লাওয়ার পানি মিশিয়ে দিন। শেষে চিকেন পাউডার, সয়াসস ও ভিনেগার/লেবুর রস দিয়ে ২ মিনিট রেখে নামিয়ে নিন। 

হট অ্যান্ড সাওয়ার মাশরুম পনির মিক্সড স্যুপ 

যা যা লাগবে 

মাশরুম (স্লাইস করা) ১ কাপ, পনির (ছোট কিউব) ১/২ কাপ, গাজর জুলিয়ান ১/৪ কাপ, বাঁধাকপি কুচি ১/৪ কাপ, পেঁয়াজ কুচি ১টি ছোট, রসুন কুচি ১ চা চামচ, আদা কুচি ১/২ চা চামচ, কাঁচামরিচ কুচি ১/২টি, তেল ১ টেবিল চামচ, ভেজিটেবল স্টক/ পানি ৩ কাপ।

সস ও মসলার জন্যÑ সয়াসস ১ টেবিল চামচ, চিলি সস ১ টেবিল চামচ, ভিনেগার দেড় টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, কর্নফ্লাওয়ার দেড় টেবিল চামচ (পানি মিশানো)

যেভাবে বানাবেন 

প্যানে তেল গরম করে রসুন, আদা ও কাঁচামরিচ হালকা ভেজে নিন। পেঁয়াজ দিয়ে নেড়ে মাশরুম যোগ করুন, ২/৩ মিনিট ভাজুন। গাজর ও বাঁধাকপি দিন, হাই ফ্লেমে নেড়ে নিন। ভেজিটেবল স্টক/পানি দিন। সয়াসস, চিলি সস, গোলমরিচ ও লবণ দিন। মাঝারি আঁচে ৫ মিনিট ফোটান। পনির কিউব দিন। কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে নেড়ে ঘন করুন। চুলা বন্ধ করে শেষে ভিনেগার দিন। ২ মিনিট পর নেড়ে নামিয়ে ফেলুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা