× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গিনেস বুকে অনার এক্স৯ডি

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ১৪:৫৮ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬ ১৪:৫৯ পিএম

গিনেস বুকে অনার এক্স৯ডি
ব্যাটের এক ঝাঁকুনিতে বল ছুটে যায় সীমানার বাইরে-ক্রিকেটপ্রেমীদের কাছে এমন দৃশ্য অত্যন্ত পরিচিত ও আবেগঘন। তবে এবার ব্যাটের আঘাতে উড়ে গেল বল নয়, বরং প্রযুক্তির শক্তিমত্তা আর টেকসই নির্মাণের বার্তা নিয়ে হাজির হলো একটি স্মার্টফোন। ঠিক এমনই ব্যতিক্রমী ও নজরকাড়া উপস্থাপনার মধ্য দিয়ে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে অনারের নতুন স্মার্টফোন অনার এক্স৯ডি।
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ ৪ জানুয়ারি গাজীপুরের একটি অভিজাত রিসোর্টে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে এই ডিভাইসটি বাজারে আনে। আধুনিক প্রযুক্তি, খেলাধুলার আবহ আর তরুণদের আগ্রহÑ সবকিছু মিলিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানটি পরিণত হয় এক ব্যতিক্রমী অভিজ্ঞতায়।
উদ্বোধনী পর্বে অনার এক্স৯ডির ডিজাইন, টেকসই নির্মাণ এবং শক্তিমত্তা তুলে ধরতে একাধিক ভিডিও ও ভিজ্যুয়াল উপস্থাপন করা হয়। প্রতিটি উপস্থাপনাই ছিল ফোনটির বাস্তব ব্যবহার ও দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতাকে সামনে আনার চেষ্টা।
এই আয়োজনেই অনার বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডরের নাম ঘোষণা করা হয়। অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও ডানহাতি ওপেনার সাইফ হাসানকে অনারের নতুন মুখ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
যদিও ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে পারেননি সাইফ হাসান, তবে তার অংশগ্রহণে নির্মিত একটি বিশেষ ভিডিও পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
ব্যাটের আঘাতে উড়ল ফোন, অটুট থাকল অনার এক্স৯ডি
ভিডিওতে দেখা যায়, ক্রিকেট মাঠের আদলে দাঁড়িয়ে ব্যাট হাতে অনার এক্স৯ডিকে বলের মতো করে আঘাত করছেন সাইফ হাসান। ব্যাটের শক্ত আঘাতে ফোনটি আকাশে ছিটকে পড়লেও সেটির কোনো দৃশ্যমান ক্ষতি হচ্ছে না। এই দৃশ্যের মধ্য দিয়েই অনার এক্স৯ডির শক্তপোক্ত গঠন ও টেকসই সেটা তুলে ধরা হয়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি
ভিডিওটির মাধ্যমে আরও জানানো হয়, অনার এক্স৯ডি ইতোমধ্যে ‘হাইয়েস্ট স্মার্টফোন ড্রপ’ ক্যাটাগরিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে। গিনেস কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত পরীক্ষায় দেখা গেছে, প্রায় ৬.১৩৩ মিটার উচ্চতা থেকে ফোনটি নিচে ফেলে দেওয়া হলেও সেটি অক্ষত থাকে এবং স্বাভাবিকভাবেই কাজ করে।
গাড়ির নিচেও সচল ফোন
অনুষ্ঠানে প্রদর্শিত আরেকটি ভিডিওতেও অনার এক্স৯ডির দৃঢ়তার প্রমাণ পাওয়া যায়। সেখানে দেখা যায়, একটি জিপ গাড়ি ফোনটির ওপর দিয়ে চলে গেলেও সেটি সচল থাকে। স্ক্রিন ভাঙা কিংবা ডিভাইস অচল হয়ে যাওয়ার কোনো লক্ষণ দেখা যায় না।
ডিলার পার্টনার এবং প্রযুক্তি বিশ্লেষকদের সামনে এই ডেমো ফোনটির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তোলে। বাস্তব জীবনের কঠিন পরিস্থিতিতেও ফোনটি টিকে থাকতে পারেÑ এই বার্তাটিই মূলত তুলে ধরতে চেয়েছে অনার বাংলাদেশ।
অনারের কর্মকর্তাদের উপস্থিতি
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের বিজনেস হেড আবদুল্লাহ আল মামুন, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা সবাই অনারের নতুন এই ডিভাইস নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং বাংলাদেশের স্মার্টফোন বাজারে অনার এক্স৯ডির সম্ভাবনা নিয়ে কথা বলেন।
তরুণদের লক্ষ্য করেই অনারের পরিকল্পনা
ল্যাং গুও তার বক্তব্যে বাংলাদেশের তরুণ প্রজন্মের কথাও উল্লেখ করেন। তার মতে, বাংলাদেশে তরুণরা প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত সচেতন ও উদ্ভাবনী। সেই বাস্তবতাকে সামনে রেখেই টেকসই, শক্তিশালী এবং আধুনিক ফিচারসমৃদ্ধ ডিভাইস তৈরিতে গুরুত্ব দিচ্ছে অনার।
প্রযুক্তিগত দিক থেকে অনার এক্স৯ডিকে মধ্য-প্রিমিয়াম সেগমেন্টের একটি শক্তিশালী স্মার্টফোন হিসেবে তুলে ধরা হয়েছে। ফোনটিতে রয়েছে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাল্টিটাস্কিং, গেমিং এবং বড় ফাইল সংরক্ষণের ক্ষেত্রে ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা দিতে সক্ষম।
শক্তিশালী হার্ডওয়্যারের পাশাপাশি ফোনটির টেকসই ডিজাইন এটিকে দৈনন্দিন ব্যবহার ও দুর্ঘটনাজনিত ধাক্কা সামলাতে আরও উপযোগী করে তুলেছে।
বাংলাদেশের বাজারে অনার এক্স৯ডির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৬ হাজার ৯৯৯ টাকা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১১ জানুয়ারি পর্যন্ত গ্রাহকরা এই স্মার্টফোনটি অগ্রিম বুকিং দিতে পারবেন। প্রি-বুকিং পর্বে বিশেষ কিছু সুবিধা থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে অনার বাংলাদেশ।
ক্রিকেটের জনপ্রিয়তা আর প্রযুক্তির শক্তিমত্তাকে একসঙ্গে তুলে ধরে অনার এক্স৯ডির এই উন্মোচন অনুষ্ঠান হয়ে উঠেছে ব্যতিক্রমী এক আয়োজন। ব্যাটের আঘাত, গাড়ির চাপ কিংবা উচ্চতা থেকে পড়ে যাওয়ার পরীক্ষাতেও অটুট থাকা এই স্মার্টফোন অনারকে বাংলাদেশের স্মার্টফোন বাজারে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবেÑ এমন প্রত্যাশাই করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা