× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ল্যাম্বরগিনি আনছে ডাবল ডেকার মোটর হোম রাজা আহমেদ

রাজা আহমেদ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ১৪:৫১ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬ ১৪:৫২ পিএম

ল্যাম্বরগিনি আনছে ডাবল ডেকার মোটর হোম রাজা আহমেদ

বিশ্ববিখ্যাত সুপার কার নির্মাতা ল্যাম্বরগিনি এবার সুপার গাড়ির পাশাপাশি বিলাসবহুল ভ্রমণের ক্ষেত্রেও এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে এই নতুন বছরে। প্রতিষ্ঠানটি তৈরি করছে একটি ডাবল ডেকার মোটর হোম, যা সুপার কারের নকশা এবং আধুনিক ভ্রমণ সুবিধার সবগুলোকে একত্রিত করবে। এটি শুধু একটি গাড়ি নয় বরং এটি বিলাসী জীবনযাত্রার একটি অঙ্গ হয়ে উঠবে, নির্মাতার দাবি।

বাহ্যিক নকশা

ডাবল ডেকার মোটর হোমটির বাহ্যিক নকশায় স্পষ্টভাবে ফুটে উঠেছে ল্যাম্বরগিনির সুপার কারের ডিএনএ। বায়ুগতিশীল গড়ন, ধারালো লাইন এবং আধুনিক এলইডি লাইটিং গাড়িটিকে সাধারণ মোটর হোম থেকে আলাদা করে তুলেছে।

তবে আকারে বড় ও দোতলা কাঠামোর হলেও নকশায় ভারী ভাব নেই। বড় কাচের জানালা ও খোলা ছাদের নকশার কারণে ভেতরে ঢোকে পর্যাপ্ত প্রাকৃতিক আলো। ফলে দিনের বেলায় ভেতরের পরিবেশ থাকে স্বস্তিদায়ক ও উজ্জ্বল। চলন্ত অবস্থায় যাত্রীরা সহজেই উপভোগ করতে পারবেন চার দিকের প্রকৃতি ও পথের দৃশ্য।

ভেতরের আয়োজন

মোটর হোমটির ভেতরের পরিবেশ সাজানো হয়েছে আরাম ও ব্যবহারিক সুবিধা গুরুত্ব দিয়ে। বসার জন্য আরামদায়ক শোয়ার ঘর, প্রশস্ত লাউঞ্জ, আধুনিক রান্নাঘর এবং বিনোদনের আলাদা জায়গা রাখা হয়েছে। ভাঁজ করা ও সরানো যায়Ñ এমন আসবাব রয়েছে। ফলে প্রয়োজন অনুযায়ী জায়গার ব্যবহার বদলানো যাবে। পাশাপাশি উন্নত আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে দীর্ঘ সময় ভ্রমণ করলেও ভেতরের পরিবেশ থাকে স্বস্তিদায়ক ও আরামদায়ক।

চলাচল ও নিরাপত্তা

দোতলা ও বড় আকারের হলেও মোটর হোমটির চলাচলে স্থিরতা ও নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ইঞ্জিন ও আধুনিক প্রযুক্তি। উঁচু-নিচু রাস্তা কিংবা দীর্ঘ পথের ভ্রমণেও গাড়িটি থাকবে স্থির ও পুরোপুরি ভারসাম্যপূর্ণ।

উন্নত স্টিয়ারিং ও ব্রেকিং সিস্টেমের ব্যবহারের পাশাপাশি যুক্ত করা হয়েছে আধুনিক নিরাপত্তা প্রযুক্তি, তাতে করে চালক ও যাত্রীদের দেবে বাড়তি নিশ্চয়তা।

পরিবেশবান্ধব প্রযুক্তি

যদিও এটি একটি উচ্চক্ষমতার যান, তবে ল্যাম্বরগিনি পরিবেশের প্রতি সচেতন থেকেও এই গাড়িটি ডিজাইন করেছে। জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি এবং সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার এবং জ্বালানি খরচ কমানো যাবে অনেকাংশে। এতে করে দীর্ঘ ভ্রমণের সময়ও পরিবেশের ওপর তুলনামূলক কম প্রভাব পড়বে, যা এই মোটর হোমটিকে আরও পরিবেশবান্ধব ও আরামদায়ক করে তুলবে। ল্যাম্বরগিনির ডাবল ডেকার মোটর হোমটি ভ্রমণপ্রেমীদের জন্য এক নতুন আকর্ষণ হতে পারে। সুপার কারের ডিজাইন, আধুনিক প্রযুক্তি এবং আরামদায়ক বসবাসের সংমিশ্রণ এই গাড়িটিকে একটি বিলাসবহুল ভ্রমণ অভিজ্ঞতা উপহার দেবে, যা ভ্রমণকে সত্যিই একটি জীবনের অংশে পরিণত করবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা