× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিইউএফটিতে টুয়েলভ ক্লথিং প্রেজেন্টস ন্যাশনাল কালচারাল ফেস্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ১৫:২০ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬ ১৫:২১ পিএম

বিইউএফটিতে টুয়েলভ ক্লথিং প্রেজেন্টস ন্যাশনাল কালচারাল ফেস্ট

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর কালচারাল ক্লাবের আয়োজনে ৪ জানুয়ারি অনুষ্ঠিত হলো টুয়েলভ ক্লথিং প্রেজেন্টস বিইউএফটি ন্যাশনাল কালচারাল ফেস্ট ২০২৬।

দিনব্যাপী এই আয়োজনটি তারুণ্যের সৃজনশীলতা, আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক বিনিময় এবং ক্যাম্পাস সংস্কৃতিকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিলো ইন্টার-ইউনিভার্সিটি কালচারাল কম্পিটিশন, যেখানে দেশের বাছাইকরা ১২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সংগীত, নৃত্য, নাটক, চারুকলা, সৃজনশীল লেখা ও আবৃত্তিসহ ছয়টি বিভাগে মোট ১৮টি পুরস্কার দেয়া হয়। এতে সংগীত বিভাগে চ্যাম্পিয়ন হয় এআইইউবি, নৃত্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাটকে ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়, সৃজনশীল লেখায় ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আবৃত্তিতে এআইইউবি।

বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ক্লাবের আয়োজনে চলে সংগীত, নাটক, কবিতা, সৃজনশীল লেখা, চারুকলা ও হিপ-হপসহ বিভিন্ন পরিবেশনা।ফেস্টের বিশেষ আকর্ষণ ছিলো ফ্যাশন রানওয়ে শো, বিভিন্ন স্টল ও ফ্ল্যাশমব, যা বিইউএফটি’র ফ্যাশন ও সৃজনশীল পরিচয়কে তুলে ধরে। পাশাপাশি দর্শকদের মাতিয়ে তোলে জনপ্রিয় ব্যান্ড ‘হাইওয়ে’ এর লাইভ পারফরম্যান্স। ফেস্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শতাব্দী ওয়াদুদ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা