× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবুজে ঘেরা দেশ চাই

লেখা ও আঁকা : সিম্মল ধূলি

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬ ১৬:১৮ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬ ১৬:১৯ পিএম

সবুজে ঘেরা দেশ চাই

আজ ২০২৬ সালের পয়লা দিন। নতুন বছর। এ বছরে শুরুতে আমার প্রথম চাওয়া, যেন কোনো মারামারি না হয়। কোনো খারাপ কাজ যেন না হয়। বছরটি যেন সুন্দর এক বছর হয়। নতুন বছরটি যেন একদম গাছে ঢাকা থাকে। এই বছর যেন অনেক ফুল-ফল হয়। সবাই যেন এই বছরটিকে সবুজ বছর বলে।

এই বছরে যেন অনেক ফসল হয়। কৃষকদের যেন বেশি কষ্ট না করতে হয়।

নতুন বছরে যেন অনেক আজব আজব জিনিস তৈরি হয়। যেমনÑ পরিমাণের চেয়ে কেউ বেশি পানি, বিদ্যুৎ, গ্যাস নষ্ট করতে পারবে না। এটি ধরার জন্য এক আজব মেশিন তৈরি হোক। আজব গাড়ি তৈরি হোক। যেমনÑ সেটি রাস্তায় চলবে আবার বাটনে টিপ দিলে আকাশে ওড়তে পারবে। আবার আরেক বাটনে টিপ দিলে সমুদ্রে চলতে পারবে।

নতুন বছরে যেন অনেক মানুষ রাস্তার আশপাশে গাছ লাগায়। আবার ওখানে যেন পানি দেয়। রাস্তার মাঝের জায়গায় ফুলগাছের ছোট বাগান বানায়। সেখানে যেন সবাই জল দিতে পারে। আর রাস্তার পাশে যেন বড় গাছের চারা লাগায়। পানি দেয়। গাছ বড় হয়ে গেলে সেখানে যেন মানুষ বিশ্রাম নিতে পারে। গাছের ছায়ায় বসে আরাম করতে পারে। ফল ধরলে ছিঁড়ে খেতে পারে। কিন্তু ফুল যেন না ছিঁড়ে। আর প্রতিদিন যেন গাছে পানি দেওয়া হয়।

নতুন বছরে এমন এক বাংলাদেশ হোক, যেখানে সবাই নিরাপদে থাকতে পারে। পশু-পাখি, মানুষ সবাই যেন নিরাপদে এদেশে বসবাস করতে পারে। কেউ যেন পাখির বাসা না ভাঙে। গাছ না কাটে। পশু-পাখির বাসা না ভাঙে। পশু-পাখিতে আঘাত না করে। তাদের হত্যা না করে। এভাবেই যেন আমাদের দেশটা সুন্দর করে গড়ে ওঠে। এই গুলোই আমি ২০২৬ সালে চাই।

পঞ্চম শ্রেণি, নালন্দা উচ্চ বিদ্যালয়, ঢাকা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা