× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দর হোক আগামী

জারিফ জুলফিকার

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬ ১৬:১০ পিএম

সুন্দর হোক আগামী

২০২৬ সাল। আরেকটা নতুন বছরে পড়লাম। তাই সবার মনে এখন আনন্দ। এ বছর আমি ক্লাস ফোর থেকে ফাইভে উঠলাম। তাই আমার মনেও অনেক আনন্দ। নতুন ক্লাসে উঠেছি বলে আব্বু আমাকে নতুন টিফিন বক্স, নতুন ব্যাগ কিনে দিয়েছেন।

নতুন ড্রেস সেলাই করে দিয়েছেন। আমি এখন চট্টগ্রামের উত্তর কাট্টলি নানুবাড়িতে লম্বা ছুটি কাটাচ্ছি। আমার ছুটি শেষ হওয়ার পর আমি ঢাকায় ফিরে যাব। তারপর আমি ক্লাস ফাইভে ভর্তি হব। বছরের প্রথম দিনেই আমি স্কুলে যাব। সেদিন স্কুলে বই উৎসব হবে। নতুন বইয়ের গন্ধ আমি বুকভরে নেব। আহা! নতুন বই পাওয়ার কী যে আনন্দ। নতুন বই আনতে গিয়ে অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হবে। সবাই সেদিন স্কুল মাঠে গিয়ে অনেক মজা করব। এ বছর আমার ছোটবোন জাফরিন স্কুলে ভর্তি হবে। তার জন্যও বই নেব। আমরা দুই ভাই বোন মিলেমিশে স্কুলে যাব। স্কুল থেকে বই নিয়ে এসে আমি বাসায় বইয়ের সব গল্প পড়ব। সারা বছর আমি নানা গল্পের বই, ছড়ার বই পড়ে আমার নতুন বছর কাটাব। আমি কখনও স্কুলের পড়া ফাঁকি দেব না। সবাই দোয়া করবেন, ২০২৬ সাল যেন আমার ভালোভাবে কাটে।

পঞ্চম শ্রেণি, বিসিআইসি কলেজ, মিরপুর-১, ঢাকা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা