× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ন্যাশনাল জিওগ্রাফিকের দৃষ্টিতে

২০২৬ সালের ভ্রমণে সেরা ২৫ গন্তব্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫ ১৩:০২ পিএম

২০২৬ সালের ভ্রমণে সেরা ২৫ গন্তব্য

পর্যটনপ্রেমীদের জন্য সুখবর! ২০২৬ সালে বেড়াতে যাওয়ার জন্য বিশ্বের সেরা ২৫টি স্থানের নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা ন্যাশনাল জিওগ্রাফিক। বিভিন্ন উৎসব, পরিবেশগত উদ্যোগ এবং বিশেষ ঐতিহাসিক বা সাংস্কৃতিক গুরুত্বের কারণে স্থানগুলো এই তালিকায় স্থান পেয়েছে। চলুন জেনে নিই বিশ্বসেরা গন্তব্যগুলো সম্পর্কে।

ডলোমিতি, মিলান, ইতালি : ২০২৬ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে ইতালির মিলান ও কর্টিনা ডি’আম্পেজো শহরে বসবে শীতকালীন অলিম্পিক প্যারালিম্পিকের আসর। বছরের শুরু থেকেই ইতালিতে পাড়ি জমাবেন দর্শনার্থীরা।

কুইবেক, কানাডা : কানাডার কুইবেকে গড়ে উঠেছে বন্য প্রাণীদের জন্য নিবিশচি ন্যাশনাল পার্ক নামের একটি বিশেষ পার্ক। আদিবাসীদের দ্বারা পরিচালিত এই পার্কে প্রকৃতি ও সংস্কৃতির মেলবন্ধন মুগ্ধ করবে পর্যটকদের। 

বেইজিং, চীন : ২০২৬ সালে ইউনেস্কো তালিকাভুক্ত বেইজিং সেন্ট্রাল অ্যাক্সিসসহ প্রাচীন নগরীর ঐতিহ্য ঘুরে দেখার নতুন সুযোগ মিলবে পর্যটকদের।

ডোমিনিকা : ক্যারিবীয় দেশ ডোমিনিকায় বিশ্বের প্রথম স্পার্ম তিমি সংরক্ষণাগার প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে। পাশাপাশি রেইনফরেস্ট আর ঝরনা মুগ্ধ করবে ভ্রনণপিপাসুদের।

রাবাত, মরক্কো : ২০২৬ সালের জন্য মরক্কোর রাজধানী রাবাতকে বিশ্ব বইয়ের রাজধানী ঘোষণা করেছে ইউনেস্কো। প্রাচীন ঐতিহ্যের পাশাপাশি এই শহরে লেগেছে আধুনিকতার ছোঁয়াও।

হাল, ইয়র্কশায়ার, ইংল্যান্ড : হালের আছে ৮০০ বছরের সামুদ্রিক ঐতিহ্য। এই ইতিহাস ঘিরেই নতুন রূপে সাজছে এই বন্দরনগরী।

নর্থ ডাকোটা ব্যাডল্যান্ডস, যুক্তরাষ্ট্র : ২০২৬ সালের জুলাইয়ে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে থিওডোর রুজভেল্ট প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি।

ম্যানিলা, ফিলিপাইন : ২০২৬ সালে বৈচিত্র্যময় খাবারের এক মনোমুগ্ধকর ভ্রমণস্থান হতে পারে ম্যানিলা।

কৃষ্ণসাগর উপকূল, তুরস্ক : জনাকীর্ণ এজিয়ান ও ভূমধ্যসাগরীয় উপকূলের একটি মনোরম এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ বিকল্প তুরস্কের কৃষ্ণসাগর উপকূল।

খিভা, উজবেকিস্তান : আগামী শরতে চালু হতে যাওয়া হাইস্পিড ট্রেন তাসখন্দ থেকে খিভা যাত্রার সময়কে প্রায় অর্ধেকে নামিয়ে আনবে। অনেক পর্যটকের সমাগম হবে উজবেকিস্তানের এই শহরে।

আকাগেরা জাতীয় উদ্যান, রুয়ান্ডা : রুয়ান্ডার পূর্ব সীমান্তে বিস্তৃত আকাগেরা জাতীয় উদ্যানে সাফারির অভিজ্ঞতা পর্যটকদের আকৃষ্ট করবে।

ভ্যাঙ্কুভার, কানাডা : ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপের কয়েকটি ম্যাচ হবে ভ্যাঙ্কুভারে। ফলে ফুটবলপ্রেমীরা জড়ো হবেন এই শহরে।

ইয়ামাগাতা, জাপান : জাপানের টোকিও থেকে প্রায় ২০০ মাইল উত্তরে অবস্থিত ইয়ামাগাতা প্রিফেকচার বা প্রশাসনিক এলাকা। এ বছর সেখানে অনেক ভ্রমণপিপাসু অপরূপ পাহাড় ও গ্রাম দেখতে যেতে পারেন।

রুট ৬৬ : ওকলাহোমা, যুক্তরাষ্ট্র : যুক্তরাষ্ট্রের ‘রুট ৬৬’ নামের ৩ হাজার ৯৪০ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের শতবর্ষ উদযাপন হচ্ছে ২০২৬ সালে।

উলুরু-কাতা জুতা জাতীয় উদ্যান, অস্ট্রেলিয়া : ২০২৬ সালের এপ্রিল থেকে ভ্রমণকারীরা এই জাতীয় উদ্যানে রাতযাপন ও গাইডেড ট্রেকে অংশ নিতে পারবেন।

এ ছাড়া এই তালিকায় আছে রিও ডি জেনিরো, ব্রাজিল, ওলু, ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া, গিমারেস, পর্তুগাল, বাস্ক কান্ট্রি, স্পেন, মাউই, হাওয়াই, যুক্তরাষ্ট্র, পিটসবার্গ, পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র, কোস্টা চিকা, মেক্সিকো, ফিজি, মেডেলিন ও কলম্বিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা