× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিকটকের আয়োজনে ক্রিয়েটর ডে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১২:০১ পিএম

টিকটকের আয়োজনে ক্রিয়েটর ডে

বাংলাদেশে প্রথমবারের মতো কনটেন্ট নির্মাতাদের জন্য বিশেষ আয়োজন ক্রিয়েটর ডে উদযাপন করেছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টিকটক। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দেশের কনটেন্ট ক্রিয়েটরদের দায়িত্বশীল, তথ্যভিত্তিক ও মানসম্মত কনটেন্ট তৈরিতে উৎসাহিত করা এবং তাদের দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া। দিনব্যাপী এই আয়োজনে কনটেন্ট তৈরির ওপর বিভিন্ন লার্নিং সেশন ও কর্মশালায় অংশ নেন আগ্রহী ক্রিয়েটররা।

অনুষ্ঠানে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, ডিজিটাল প্রকাশক এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ইন্টারঅ্যাকটিভ কর্মশালা ও প্যানেল আলোচনায় কনটেন্ট পরিকল্পনা, গল্প বলার কৌশল, ভিডিও ধারণের আধুনিক পদ্ধতি এবং টিকটক প্লাটফর্মের ইন-অ্যাপ ফিচার কার্যকরভাবে ব্যবহারের বিষয়গুলো তুলে ধরা হয়। এসব সেশনে বক্তারা বাস্তব অভিজ্ঞতার আলোকে কনটেন্ট তৈরি ও উপস্থাপনার নানা দিক নিয়ে আলোচনা করেন, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল বিশেষভাবে উপকারী।

বিনোদন, টেলিভিশন, ক্রীড়া, শিক্ষা ও অন্যান্য ক্যাটেগরির কনটেন্ট ক্রিয়েটররা এই আয়োজনে নিজেদের কনটেন্ট তৈরির অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তারা জানান, দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল প্লাটফর্মে মান ধরে রেখে দর্শকের কাছে পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জ। এ ছাড়া অর্থবহ ও দায়িত্বশীল কনটেন্ট তৈরির ক্ষেত্রে কীভাবে সৃজনশীলতা বজায় রাখা যায়, সে বিষয়েও সরাসরি আলোচনায় অংশ নেন ক্রিয়েটররা।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের কনটেন্ট কমিউনিটি দিন দিন আরও শক্তিশালী ও সৃজনশীল হয়ে উঠছে এবং এই কমিউনিটির বিকাশে টিকটক দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে। টিকটক সাউথ এশিয়া অঞ্চলের কনটেন্ট অপারেশনস লিড উমেইস নাভিদ বলেন, ‘বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে অসাধারণ প্রতিভা ও সৃজনশীলতা রয়েছে। ক্রিয়েটর ডে আয়োজনের মাধ্যমে আমরা তাদের আরও উৎসাহিত করতে চাই এবং গুণগত কনটেন্ট তৈরিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে আগ্রহী।’

তিনি আরও বলেন, ক্রিয়েটররা যেন প্লাটফর্মটি দায়িত্বশীলভাবে ব্যবহার করতে পারেন, নিরাপদ ও ইতিবাচক কনটেন্ট পরিবেশ গড়ে তুলতে পারেনÑ সে জন্য টিকটক প্রয়োজনীয় টুলস, তথ্য ও রিসোর্স সরবরাহ করবে। এই উদ্যোগের মাধ্যমে কনটেন্ট ইকোসিস্টেমের মানোন্নয়ন, ক্রিয়েটর কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং বাংলাদেশের গল্প সৃজনশীলভাবে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরাই টিকটকের লক্ষ্য।

শিক্ষামূলক সেশন, উন্মুক্ত আলোচনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়। এর মাধ্যমে নতুন ও আগ্রহী ক্রিয়েটররা অনুপ্রাণিত হবেন এবং তারা তথ্যভিত্তিক, মানসম্মত ও দায়িত্বশীল কনটেন্ট তৈরি করে বিশ্বজুড়ে থাকা দর্শকদের কাছে নিজেদের গল্প তুলে ধরতে পারবেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা