বাবু হক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৭:০১ পিএম
আঁকা : নাজিফা হাসান নাজাত, শ্রেণি : পঞ্চম, বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা
এলো প্রিয় বড়দিন
আলো ঝলমল
বাতাসের গায়ে শুনি
মিঠে কোলাহল।
অদূরে সান্তাক্লস
হাতে তার থলে
তাকে ঘিরে খোকাখুকু
কত কথা বলে।
চকোলেট চুইংগাম
শিশুদের হাতে
গিফট দেন সান্তা
মোজা ভরে রাতে।
ঘরে ঘরে পিঠাপুলি
মজার খাবার
চারদিকে ভাসে শুধু
রঙের বাহার।
বাতাসের গায়ে পাই
হাসিখুশি ঘ্রাণ
বড়দিন উৎসবে
জেগে ওঠে প্রাণ।