× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড়দিনের কেক

সাদিয়া আহমেদ রূম্পা

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ১৪:২৬ পিএম

বড়দিনের কেক

বড়দিন চলে এসেছে খুব কাছে। এই দিনে কেক, ডেজার্ট, কুকিজের বেশ বড়সড় আয়োজন থাকে। আজকের হেঁশেলে ক্রিসমাস স্পেশাল কয়েকটি রেসিপি নিয়ে লিখেছেন সাদিয়া আহমেদ রূম্পা

ক্রিসমাস স্পেশাল ভ্যানিলা স্পঞ্জ কেক

যা যা লাগবে

ময়দা ৮০ গ্রাম, কর্নফ্লাওয়ার ২০ গ্রাম, ডিম ৪টি, চিনি ১০০ গ্রাম, বাটার ১ কাপ, আইসিং সুগার ৩-৪ টেবিল চামচ, সুগার সিরাপ হাফ কাপ, ভ্যানিলা এসেন্স ১ চামচ

যেভাবে বানাবেন 

একটি পাত্রে ডিম ও চিনি ইলেকট্রিক বিটারের সাহায্য বিট করে তার মধ্যে হাফ চামচ ভ্যানিলা এসেন্স ও তেল দিয়ে নিতে হবে। এরপর ডিমের মিশ্রণটির মধ্যে ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার ছেঁকে মিশিয়ে নিয়ে একটি মোল্ডে ঢেলে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইলেকট্রিক ওভেনে ২০-২৫ মিনিট বেক করে নিতে হবে। স্পঞ্জ কেকটি ঠান্ডা করে নিতে হবে। ক্রিম তৈরির জন্য রুম টেম্পারেচারে রাখা বাটার ও আইসিং সুগার বিট করে নিয়ে তার মধ্যে হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে বিট করে নিতে হবে। এবার স্পঞ্জ কেকটি স্লাইস করে প্রতি লেয়ারে সুগার সিরাপ ও বাটার ক্রিম দিতে হবে। প্যালেট নাইফের সাহায্যে ফিনিশিং দিয়ে নিতে হবে। বিভিন্ন ধরনের নজেল ব্যবহার করে ডিজাইন করে নিয়ে ৩-৪ ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলেই তৈরি হবে ভ্যানিলা কেক উইথ বাটার ক্রিম ফ্রস্টিং।

ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক

যা যা লাগবে 
১ টেবিল চামচ কিশমিশ, ১ টেবিল চামচ চেরি কুচি করা, ৩ টেবিল চামচ টুটি ফ্রুটি, ১ টেবিল চামচ কাঠবাদাম, ১ টেবিল চামচ কাজুবাদাম, ১/২ কাপ কমলার রস, ১/২ কাপ ক্যারামেল সিরাপ, ১ কাপ ময়দা, ১ চামচ বেকিং পাউডার, ১/৪ কাপ চিনি, ডিম ২ টি, সয়াবিন তেল হাফ কাপ, ভ্যানিলা এসেন্স হাফ চামচ
যেভাবে বানাবেন
প্রথমে কিশমিশ, চেরি, টুটি ফ্রুটি, বাদাম ও কমলার রস সবগুলো একসঙ্গে মিশিয়ে একটি পাত্রে আলাদা করে রাখতে হবে। ডিম আর চিনি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে তার মধ্যে তেল, ভ্যানিলা এসেন্স দিতে হবে। এরপর ময়দা, বেকিং পাউডার ছাঁকনির সাহায্যে ছেঁকে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটির মধ্যে ক্যারামেল সিরাপ আর আর ড্রাইফ্রুটগুলো মিশিয়ে নিলেই কেকের ব্যাটার তৈরি হয়ে যাবে। একটি মোল্ডে তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে কেকের ব্যাটার ঢেলে নিতে হবে। ১৬০ ডিগ্রি তাপমাত্রায় ওভেনে ৩৫-৪০ মিনিট বেক করলেই তৈরি হয়ে যাবে মজাদার ক্রিসমাস স্পেশাল ফ্রুটস কেক।

পাইনঅ্যাপেল আপসাইড ডাউন কেক

যা যা লাগবে
ডিম ৪টি, চিনি ১৫০ গ্রাম, বাটার ২০০ গ্রাম, ময়দা ১৮০ গ্রাম, কর্নফ্লাওয়ার ২০ গ্রাম, বেকিং পাউডার ১ চামচ, গুঁড়ো দুধ ২০ গ্রাম, ভ্যানিলা এসেন্স হাফ চামচ, চেরি ৬টা, গোল করে কেটে রাখা আনারস ৪ পিস, লাল চিনি ৫০ গ্রাম
যেভাবে বানাবেন 
বাটার ও চিনি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিতে হবে। এরপর ডিম ও ভ্যানিলা এসেন্স মেশাতে হবে। ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, গুঁড়ো দুধ ছেঁকে বিটারের সাহায্য সব উপকরণ মেশাতে হবে। একটি মোল্ডে কিছুটা বাটার ব্রাশ করে তার ওপর লাল চিনি দিতে হবে। এবার এর মধ্যে চেরি ও গোল করে কেটে রাখা আনারসের টুকরা দিতে হবে। এরপর কেকের ব্যাটার ঢেলে দিতে হবে। ১৬০ ডিগ্রি তাপমাত্রায় ইলেকট্রিক ওভেনে ৩০-৪০ মিনিট বেক করলেই তৈরি পাইনঅ্যাপেল আপসাইড ডাউন কেক।

ব্ল্যাকফরেস্ট কেক


যা যা লাগবে
ডিম ৪টি, চিনি ১০০ গ্রাম, ময়দা ৮০ গ্রাম, কোকো পাউডার ২০ গ্রাম, বেকিং পাউডার হাফ চামচ, চকলেট ইমালশন হাফ চামচ, চেরি ৫-৬ টি, চেরি ফিলিং ১০০ গ্রাম, হুইপ্ড ক্রিম ১.৫ কাপ, গ্রেটেড চকলেট ১০০ গ্রাম, সুগার সিরাপ হাফ কাপ, চকলেট গানাস হাফ কাপ, আইসিং সুগার ৩ টেবিল চামচ
যেভাবে বানাবেন
প্রথমে একটি পাত্রে ডিম ও চিনি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিতে হবে। এরপর তেল ও চকলেট ইমালশন দিয়ে মেশাতে হবে। এরপর মিশ্রণটির মধ্যে ময়দা, বেকিং পাউডার, কোকো পাউডার ছেঁকে সব উপকরণ মিশিয়ে একটি মোল্ডে ঢেলে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০-২৫ মিনিট বেক করে নিতে হবে। স্পঞ্জ কেকটি ঠান্ডা করে নিতে হবে। ক্রিম তৈরির জন্য একটি পাত্রে হুইপড ক্রিম ও আইসিং সুগার নিয়ে বিট করতে হবে এবং ভ্যানিলা এসেন্স দিতে হবে। স্পঞ্জ কেকটি স্লাইস করে প্রতি লেয়ার এ সুগার সিরাপ, চেরি ফিলিং ডার্ক চকলেট গানাস এবং ক্রিম দিতে হবে। প্যালেট নাইফের সাহায্যে ফিনিশিং দিতে হবে। ডেকোরেশনের জন্য চেরি এবং গ্রেট করে রাখা চকলেট ব্যবহার করতে হবে। কেকটি ডেকোরেশন হয়ে গেলে ৩-৪ ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলেই মজাদার ব্ল্যাকফরেস্ট কেক তৈরি।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা