× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বের প্রথম কাঠের মাদারবোর্ড

তাসনুভা হাসান

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৩:৫১ পিএম

বিশ্বের প্রথম কাঠের মাদারবোর্ড

প্রযুক্তি ও নান্দনিকতার মিলন ঘটিয়েছে গিগাবাইটের সর্বশেষ উদ্ভাবন, যা কেবল পারফরম্যান্স নয়, ব্যবহারকারীর ঘরের পরিবেশকেও নতুন মাত্রা যোগ করছে। বিশ্বের প্রথম কাঠের নকশায় তৈরি মাদারবোর্ড ‘এক্স৮৭০ ই অ্যারো এক্স থ্রিডি উড’ উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রিমিয়াম গেমিং ও কনটেন্ট ক্রিয়েশন সেগমেন্টে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ঘরের অন্তর্বাসের সঙ্গে প্রযুক্তিকে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যেই এই মাদারবোর্ডে ব্যবহার করা হয়েছে প্রাকৃতিক কাঠ ও উষ্ণ রঙের নকশা, যা ব্যবহারকারীর হাতে আরামদায়ক ও বিলাসী অনুভূতি দেয়।

প্রদর্শন ও নান্দনিকতার পাশাপাশি এক্স ৮৭০ ইঅ্যারো এক্স থ্রিডি উড মাদারবোর্ড প্রযুক্তিগত দিক থেকেও অত্যন্ত শক্তিশালী। এতে উন্নত ভিআরএম তাপ সুরক্ষা প্রযুক্তি, তাপ পরিবাহী পাইপ, এম.টু তাপ সুরক্ষা ব্যবস্থা এবং বিশেষ পিসিবি তাপ প্লেট ব্যবহার করা হয়েছে। এর ফলে তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা প্রায় ১৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা দীর্ঘ সময় ভারী কাজের পরেও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে।

মাদারবোর্ডটি নির্মিত হয়েছে এএমডি সকেট এএম ফাইভ প্ল্যাটফর্মের উপর, যা রাইজেন নয় হাজার, আট হাজার ও সাত হাজার সিরিজের প্রসেসরের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এক্স থ্রিডি টার্বো মোড ২.০ প্রযুক্তি প্রসেসরের কর্মক্ষমতা আরও বাড়াতে সক্ষম। ডিডিআর ফাইভ মেমোরি সমর্থনের মাধ্যমে নয় হাজার মেগাট্রান্সফার প্রতি সেকেন্ড পর্যন্ত তথ্য হ্যান্ডল করা সম্ভব, আর শক্তিশালী ১৬+২+২ ফেজ ভিআরএম বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল ও দক্ষ শক্তি সরবরাহ নিশ্চিত করে।

গ্রাফিক্স ব্যবস্থার জন্য এতে দুটি পিসিআই এক্সপ্রেস ৫.০ স্লট এবং চারটি এম.টু স্টোরেজ স্লট যুক্ত করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে একই সময়ে দুটি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা সম্ভব। আট স্তরের ব্যাক ড্রিলিং পিসিবি প্রযুক্তি সিগন্যাল প্রতিফলন কমিয়ে সিস্টেমের নির্ভরযোগ্যতা বৃদ্ধি করে। নেটওয়ার্ক সুবিধার মধ্যে রয়েছে ডুয়াল ফাইভজিবিই এলএএন এবং উচ্চক্ষমতার অ্যান্টেনাসহ ওয়াই-ফাই সেভেন, এছাড়া ডুয়াল ইউএসবি ফোর টাইপ-সি পোর্ট, ডিসপ্লে আউটপুট এবং এইচডিএমআই সংযোগও রয়েছে।

ব্যবহারকারীর সুবিধার কথা মাথায় রেখে এতে প্রি-ইনস্টলড ওয়াই-ফাই ড্রাইভারসহ ড্রাইভার বায়োস, এম.টু ইজেড ফ্লেক্স, ওয়াই-ফাই ইজজেড প্লাগ এবং এম.টু ইজেড ল্যাচ প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে, যা সহজ তাপ নিয়ন্ত্রণ, দ্রুত অ্যান্টেনা সংযোগ এবং স্ক্রু ছাড়াই স্টোরেজ ইনস্টলেশনের সুবিধা দেয়।

গিগাবাইটের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান জানিয়েছেন, বৈশ্বিক বাজারে উন্মোচিত এই মাদারবোর্ড শিগগিরই দেশের বাজারেও পাওয়া যাবে। এক্স৮৭০ইঅ্যারো এক্স থ্রিডি উড গেমার ও কনটেন্ট নির্মাতাদের জন্য প্রিমিয়াম পারফরম্যান্স এবং নান্দনিকতার এক অনন্য সংমিশ্রণ হিসেবে বাজারে নিজস্ব স্থান করে নেবে বলে আশা করা হচ্ছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা