× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাকতাড়ুয়া

শেখ সালাহ্উদ্দীন

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৪০ পিএম

অলংকরণ : জয়ন্ত সরকার

অলংকরণ : জয়ন্ত সরকার

খেতের মাঝে ঠায় দাঁড়িয়ে 

কাকতাড়ুয়া ভাবে 

ফুল-পাখিদের সঙ্গে সেও 

খেলতে এবার যাবে।


বোকার মতো কেন এমন 

ভূতের বেগার খাটা 

যেদিকে যায় দুচোখ এবার 

দেবে সেদিক হাঁটা।


কাকেরা তো হয়ে গেছে 

বেজায় চতুর, পাজি 

আগের মতো ভয় পেতে আর 

হয় না ওরা রাজি।


বরং বসে মাথার পরে 

ওরা করে ‘ইয়ে’ 

ভাবে না এই নোংরাটা সে 

সাফ করে কী দিয়ে।


সবুজ ডগার মটরশুঁটির 

সুবাস নিতে নিতে 

মন তারও চায় দু-চারটে ঠিক 

মুখে পুরে দিতে।


কিন্তু সে তো কাকতাড়ুয়া 

স্পষ্ট আছে জানা 

পাহারাই দায়িত্ব তার  

এসব খাওয়া মানা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা