জারিফ জুলফিকার
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৪ পিএম
আঁকা : মেহেরুন্নিসা, সপ্তম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি
আজ গণিত পরীক্ষা শেষ হয়েছে। আমি অনেক খুশি। বিকালে বন্ধুদের সঙ্গে খেললাম। কয় দিন পর প্লেনে করে আব্বু, আম্মু ও জাফরিন সবাই মিলে কক্সবাজার যাব।
সেখানে কয়েক দিন থেকে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন যাব। সেখানে একদিন থেকে তারপর জাহাজে করে কক্সবাজার ফিরে আসব। এরপর ট্রেনে আমি নানুবাড়ি চট্টগ্রাম যাব। তারপর সেখানে আমি আমার বন্ধুদের সঙ্গে খেলব। রাতে আমি ভাত খেয়ে ঘুমিয়ে যাব। আমি আমার বন্ধুদের কক্সবাজার ভ্রমণের গল্প বলব। আমি তাদের বলব, কীভাবে আমি প্রবাল পাথর সংগ্রহ করেছি, কীভাবে ভ্রমণ উপভোগ করেছি। আমি কিছুদিন পর একটা বিয়েতে যাব। তারপর সেখানে অনেক মজা করব। আমরা একটা পিকনিকও করব। পিকনিকে আমরা বিরিয়ানি, রোস্ট, কাবাব ইত্যাদি তৈরি করব। তারপর সেখানে বসে খাব। আমি নানুবাড়িতে প্রতিদিন সকালে ব্যাডমিন্টন খেলব। রাতেও খেলব। এরপর আসবে নিউ ইয়ার। সেদিন রাতে আমরা ছাদে বসে খুব মজা করব। আমরা ছাদে বসে মুরগির গ্রিল তৈরি করব। সকালে আমরা বিভিন্ন জায়গায় যাব। এভাবে আমরা পুরো ডিসেম্বর মাস মজা করব। তারপর চট্টগ্রাম থেকে চলে আসব ঢাকায়। তখন আমি উঠব পঞ্চম শ্রেণিতে। আবার শুরু হয়ে যাবে পড়ালেখা।
চতুর্থ শ্রেণি, বিসিআইসি, কলেজ, মিরপুর, ঢাকা