× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিইউএফটি’তে দু’দিনব্যাপী জাতীয় এন্টারপ্রেনারশিপ এক্সপো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৩ পিএম

বিইউএফটি’তে দু’দিনব্যাপী জাতীয় এন্টারপ্রেনারশিপ এক্সপো

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) তে ১৪ ডিসেম্বর উদ্বোধন হলো দু’দিনব্যাপী জাতীয় এন্টারপ্রেনারশিপ এক্সপো ২০২৫ (২.০), পাওয়ার্ড বাই তাজা হেয়ার ওয়েল ও প্রাইম ব্যাংক। কো- পাওয়ার্ড বাই স্টেপ ফুটওয়্যার, কইথে বাংলাদেশ ও এমএসআই ইন্টারন্যাশনাল।

বিইউএফটি বিজনেস ক্লাবের আয়োজনে “নেতৃত্ব এবং সাফল্য কীভাবে তৈরি করা যায়” এই শ্লোগানে বিজনেস কেস কম্পিটিশন, প্যানেল ডিসকাশন, সেমিনার, কালচারাল শো’ এবং ট্রেনিং সেশনসহ বিভিন্ন সেশনের মাধ্যমে এবারের মেলা চলবে ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। দেশের নানা প্রান্ত থেকে ৫০টিরও বেশি হ্যান্ডমেড ক্রাফটিং, ফ্যাশন, ফুড এবং বিভিন্ন ক্যাটাগরির স্টল এসেছে এই মেলায়। আয়োজনে বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, জনপ্রিয় অভিনেতা অনন্ত জলিল, অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা, তাজা হেয়ার অয়েল-এর সিইও ইমতিয়াজ আহমেদ ইমন, প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শায়েলা আবেদিন, প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এম মাহবুব হাসান, স্টেপ ফুটওয়্যার-এর সিইও আমিনুল ইসলাম শামীম, বিইউএফটি বিজনেস ক্লাবের অ্যাডভাইজর শেখ মোহাম্মদ ইমরানসহ বেশ কয়েকজন শিল্পোদ্যোক্তা, কর্পোরেট নেতৃবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা