× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পতেঙ্গা সমুদ্র পাড়ে ম্যারাথন উৎসব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৭:২৮ পিএম

পতেঙ্গা সমুদ্র পাড়ে ম্যারাথন উৎসব

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতের কোলঘেঁষে উৎসবমুখর পরিবেশে শনিবার অনুষ্ঠিত হয়ে গেলো P2P একটিভ পালস্ চট্টগ্রাম ম্যারাথন ২০২৫। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সমুদ্রে প্লাস্টিকের ব্যবহার কমানোর প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই আন্তর্জাতিক ম্যারাথনে ৪টি ক্যাটাগরিতে বিশ্বের ১৭টি দেশের সর্বমোট ১৪২০ জন রানার অংশগ্রহণ করেন।

ভোরের কুয়াশার আবরণ ভেদ করে এক পাশে উত্তাল সমুদ্র আর অন্য পাশে ঝাউবনের সারি নিয়ে রানাররা দৌড়ান তাদের নির্ধারিত দূরত্বে। প্রাকৃতিক সৌন্দর্য আর শীতের আমেজে আয়োজিত এই ম্যারাথন রানারদের মধ্যে সৃষ্টি করে ভিন্ন এক আনন্দ ও উদ্দীপনা।

ফুল ম্যারাথনে চ্যাম্পিয়ন হন মামুন আহমেদ এবং ফাতিমাতুজ জাহরা তাসনীম, হাফ ম্যারাথনে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হন পলাশ শেখ আর মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আয়েশা আক্তার জুলি । এছাড়া ১০ কিলোমিটার ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন মো. জাকির হোসেন ও মোসা. শাকিলা আক্তার ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. নুরুল করিম এবং P2P – প্ল্যান টু পারফেকশনের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এ ধরনের ম্যারাথন শুধু শরীরচর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি স্বাস্থ্যবান ও সচেতন সমাজ গঠনের গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। একই সঙ্গে সমুদ্র ও পরিবেশ রক্ষার যে আহ্বান এই আয়োজন থেকে উঠে এসেছে, তা সত্যিই প্রশংসনীয়।

ম্যারাথনের সার্বিক আয়োজন সম্পর্কে রেস ডিরেক্টর মো. তানভীর হাসান বলেন, চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যকে সামনে রেখে আন্তর্জাতিক মানের একটি ম্যারাথন আয়োজন করাই আমাদের লক্ষ্য ছিল। রানারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া আমাদের আগামী দিনে আরও বড় পরিসরে এমন আয়োজন করতে অনুপ্রাণিত করবে।

এই ম্যারাথনে রেস ডিরেক্টরের দায়িত্ব পালন করেন মো. তানভীর হাসান, রেস কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন মোরসালিন আহাম্মেদ এবং রেস মার্শালস হিসেবে দায়িত্ব পালন করেন মো. মাসনুনুস সালেহিন, মো. আতীকুর রহমান ও মো. মাসুম বিল্লাহ। রান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী রানারদের গলায় বিজয়ীর মেডেল পরিয়ে দেওয়া হয় এবং জমকালো পুরস্কার বিতরণীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে P2P একটিভ পালস্ চট্টগ্রাম ম্যারাথন ২০২৫।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা