× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোবট নিয়ে বিশ্বমঞ্চে দেশের শিক্ষার্থীরা

ফারুক হাসান

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১২:১৪ পিএম

রোবট নিয়ে বিশ্বমঞ্চে দেশের শিক্ষার্থীরা

শেষ হলো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের ২২তম আসর। গত ২৬-২৮ নভেম্বর সিঙ্গাপুরের মেরিনা বের স্যান্ড এক্সপোতে রোবটিকস ও প্রযুক্তির এই বৈশ্বিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে নয়টি দল এবারের আসরে অংশ নেয়।

দলগুলো হলো- টিম লেইজি-গো, ইকো ড্রিফট, সাইবার স্কোয়াড, টিম ইনক্রেভো, সোরাল্যাবস, ফিউশনবোটিক্স, টিম এক্স-ফ্যানাটিক, নেক্সোরা ও ডমিনাস অংশগ্রহণ করে এবারের আসরে। টিম লেজি গো ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে বিশ্বের ৬৫টি দলের সঙ্গে প্রতিযোগিতা করে ষষ্ঠ স্থান অর্জন করেছে। একই ক্যাটাগরিতে ২৯তম হয়েছে ইকো ড্রিফট। ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির সিনিয়র গ্রুপে বিশ্বের ৭৩টি দলের মধ্যে নবম স্থান অর্জন করেছে সোরাল্যাবস এবং ১৩তম স্থান অর্জন করেছে টিম ইনক্রেভো।

ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির জুনিয়র গ্রুপে ৬০টি দলের মধ্যে নবম স্থান অর্জন করেছে সাইবার স্কোয়াড। রোবোস্পোর্টস ক্যাটাগরিতে ৫৬টি দলের মধ্যে বাংলাদেশের দল ফিউশনবোটিক্স গ্রুপ পর্বে চতুর্থ স্থান অর্জন করে। রোবোমিশন ক্যাটাগরির সিনিয়র গ্রুপের ৯৮টি দলের মধ্যে টিম এক্স-ফ্যানাটিক ৭৭তম, জুনিয়র গ্রুপের ১১৩টি দলের মধ্যে নেক্সোরা ৯৯তম এবং এলিমেন্টারি গ্রুপের ৯৮টি দলের মধ্যে ডমিনাস ৯৪তম স্থান অর্জন করেছে।

টিম লেইজিগো দলের সদস্যরা হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু নাফিস মোহাম্মদ নূর, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী রাকিবুল ইসলাম এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী ইকবাল সামিন। ইকো ড্রিফট দলের সদস্যরা হলেন ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী নুরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সালেহ সাদিক এবং লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মাজেদুল ইসলাম।

সাইবার স্কোয়াড দলের সদস্যরা হলেন তায়েফ মাহমুদ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী আফিয়া হুমায়রা ও ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুলের শিক্ষার্থী হুমায়রা আফিয়া। টিম ইনক্রেভো দলের সদস্যরা হলেনÑ সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের তিন শিক্ষার্থী নাফিস ইশতিয়াক, মো. আব্দুল্লাহ আল মিজান এবং মো. সাজ্জাদ আল ফুয়াদ। একই ক্যাটাগরির আরেক দল সোরাল্যাবসের সদস্যরা হলেনÑ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুদীপ্ত মন্ডল, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী ফাতিন আল হাবিব এবং হলিক্রস কলেজের শিক্ষার্থী ফাতেমা হারুন।

ফিউশনবোটিক্স দলের দুই সদস্য বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের শিক্ষার্থী মেহতাজ উদ্দিন আহমেদ এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী মুয়াজ ইবনে বাশার। টিম এক্স-ফ্যানাটিক দলের সদস্যরা হলেন- মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থী মাহির তাজওয়ার চৌধুরী, ঝিনাইদহ ক্যাডেট কলেজের শিক্ষার্থী আমিন আনোয়ার আইমান এবং রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী মুয়াম্মার দাইয়ান অরিত্র। নেক্সোরা দলের সদস্যরা হলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী আফিফা জাফরীন, ইশরাত জাহান এবং মরিয়ম হোসেন। একই ক্যাটাগরির আরেক দল ডমিনাসের সদস্যরা হলেন- প্লেপেন স্কুলের শিক্ষার্থী রুওয়াইজা আমিরা সুলতান এবং লাইটহাউস ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী ইউসুফ আব্দুল্লাহ বিন আলম।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৫-এর বাংলাদেশ জাতীয় পর্ব। জাতীয় পর্যায়ে বিজয়ীদের নিয়ে প্রায় এক মাস আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে সাফল্য ও দক্ষতার ওপর ভিত্তি করে নির্বাচন করা হয় ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৫-এর বাংলাদেশ দল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা