× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সব কবিরা ছড়া বানায়

মামুন সারওয়ার

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৫:০৮ পিএম

অলংকরণ : আহনাফ রাদিফ আবদুল্লাহ, শ্রেণি : কেজি,  মেথডিস্ট ইংলিশ মিডিয়াম ও ভার্সন স্কুল, ঢাকা

অলংকরণ : আহনাফ রাদিফ আবদুল্লাহ, শ্রেণি : কেজি, মেথডিস্ট ইংলিশ মিডিয়াম ও ভার্সন স্কুল, ঢাকা

আমার আছে দুইটি পাখা

দুইটি হলো পাÑ

বাবা হলো একটি আমার

একটি হলো মা।


সবুজ গাছে বাসা আমার

স্বপ্ন রঙিন আশা আমার

বলছি আমি তা।


দুইটি হলো চক্ষু আমার

একটি হলো মুখÑ 

দুইটি কানে শুনলে কথা

লাগে ভীষণ সুখ

ঠোঁটের দুটি পাতা আমার

লাল টুক টুক টুক।


একটি সবুজ আমের গাছে

ফোকর জুড়ে বাসা

আলোয় আলোয় উড়ে বেড়াই

নিয়ে রঙিন আশা।


পাখনা মেলে উড়ে বেড়াই

সবুজ পাতার ডালে

সাহস বুকে একলা উড়ি

হাওয়ার তালে তালে।


কিচিরমিচির ডাকি মুখে

যখন তখন মনের সুখে।

সন্ধে হলে বাসায় এসে

চুপটি করে থাকি

সোনার আলোয় গড়তে জীবন

স্বপ্নটুকু আঁকি।


কেউবা বলে টিয়া আমায়

কেউবা ডাকে টিয়ে,

সব কবিরা ছড়া বানায়

আমায় শুধু নিয়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা