× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘরেই পেডিকিউর

সাদিয়া মোস্তফা

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ১৪:৪২ পিএম

ঘরেই পেডিকিউর

আমরা মুখ, চুল বা হাতের যত্ন নিয়মিত নিলেও পায়ের দিকে অনেক সময়ই নজর দিই না। অথচ সারা দিন শরীরের ভার বহন করে আমাদের দুটো পা। ফলে ফাটা গোড়ালি, জমে থাকা ময়লা, ডেড স্কিন, ট্যানÑ সব মিলিয়ে পা দেখতে মলিন লাগে। পার্লারে গিয়ে পেডিকিউর করাতে সময় ও খরচ দুটোই লাগে। কিন্তু চাইলে ঘরেই সহজ উপকরণে পেতে পারেন চমৎকার ফলাফল।

কীভাবে ঘরেই পেডিকিউর করা যায় 

অনেকে ভাবেন ঘরে বসে পেডিকিউর করতে অনেক কিছু লাগে, এর চেয়ে পার্লারে যাওয়াই ভালো। বিশেষ কোনো অনুষ্ঠানের আগে পার্লারে আপনি যেতেই পারেন, তবে সব সময় কিন্তু চাইলেই যাওয়া যায় না। এজন্য ঘরেই সহজে করে নিতে পারেন পেডিকিউর। চলুন জেনে নেওয়া যাক ঘরেই পেডিকিউর করার উপায়। 

ধাপ-১ : নখের প্রস্তুতি 

পেডিকিউরের প্রথম ধাপ হলো পায়ের নখ পরিষ্কার করা। নেইলপলিশ রিমুভার দিয়ে পুরনো পলিশ তুলে ফেলুন। নখ সমান করে কাটুন। নেইল ফাইল দিয়ে মসৃণ করে শেইপ দিন। এতে নখ ভাঙা ও ফেটে যাওয়ার ঝুঁকি কমে এবং পায়ের সৌন্দর্যও বাড়ে। 

ধাপ-২ : ফুট সোক 

এটি সবচেয়ে রিল্যাক্সিং ধাপ, একটি বড় বাটিতে হালকা গরম পানি নিন। এর সঙ্গে মেশান অল্প শাওয়ার জেল/শ্যাম্পু, এক চা-চামচ লবণ, ২-৩ টুকরো লেবু, চাইলে কয়েক ফোঁটা বেকিং সোডাও দিতে পারেন।  এবার পা ডুবিয়ে রাখুন ১০-১৫ মিনিট। এতে গোড়ালির শক্ত অংশ নরম হয়, ট্যান কমে, ফাংগাল ইনফেকশনের ঝুঁকি হ্রাস পায়। 

ধাপ-৩ : স্ক্রাবিং 

ফুট সোকের পর পায়ের মৃতকোষ সহজে উঠে আসে। এবার ফুট স্ক্রাব ব্যবহার করুন অথবা ঘরোয়া স্ক্রাব (চিনি + অলিভ অয়েল + লেবুর রস) দিয়ে ৫ মিনিট ম্যাসাজ করুন। গোড়ালি, আঙুলের ফাঁক এবং গোড়ালির নিচের দিকে ভালোভাবে স্ক্রাব করা উচিত।

 ধাপ-৪ : কিউটিকল কেয়ার 

নেইল কিউটিকল খুব সংবেদনশীল; তাই কাটা ঠিক নয়। এর বদলে কয়েক ফোঁটা কিউটিকল অয়েল বা বেবি অয়েল লাগান, পুশার দিয়ে হালকা করে ঠেলে দিন। এতে নখের আশপাশে ইনফেকশন ও লালচে ভাব কমে। 

ধাপ-৫ : ব্রাইটেনিং প্যাক 

পায়ের কালচেভাব ও দাগ দূর করতে প্যাক ব্যবহার দারুণ কার্যকর। ঘরে থাকা উপাদান দিয়েই এটি করা সম্ভব। প্যাক বানাতে লাগবে টকদই ১ টেবিল চামচ, চালের গুঁড়া ১ টেবিল চামচ, লেবুর রস কয়েক ফোঁটা। 

প্যাকটি ১৫ মিনিট পায়ে লাগিয়ে ধুয়ে ফেলুন। চাইলে মধু + হলুদ + দইও ব্যবহার করতে পারেন। 

ধাপ-৬ : ফুট ম্যাসাজ 

৫-৭ মিনিট নারিকেল তেল/ফুট ক্রিম দিয়ে ম্যাসাজ করুন। এতে ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে এবং শুষ্কতা কমে, পা নরম হয়, ব্যথা কমে, কুঁচকানো ভাব দূর হয়। 

ধাপ-৭ : নেইলপলিশ (ঐচ্ছিক) 

বেইসকোট দিয়ে নেইল সুরক্ষিত রেখে পছন্দের শেড দিন। এতে নখ স্বাস্থ্যকর ও সুন্দর দেখায়।

কয়েকটি টিপস 

  • পেডিকিউর করা ভালো হলেও অতিরিক্ত হয়ে গেলে ত্বকের ক্ষতি হতে পারে। তাই প্রতি ১০-১৫ দিন অন্তর পেডিকিউর করুন। 
  •  ফাটা গোড়ালিতে নরম ফুট ক্রিম ব্যবহার করুন। 
  •  খুব গরম পানি ব্যবহার করবেন না। 
  •  ডায়াবেটিস থাকলে ধারালো টুল সাবধানে ব্যবহার করুন। 

পেডিকিউর করার উপকারিতা 

নিয়মিত পেডিকিউর করলে- 

  •  ফাটা গোড়ালির সমস্যা কমে যাবে 
  •  মৃতকোষ দূর হবে 
  •  পায়ে ফ্রেশ উজ্জ্বলতা ফিরে আসবে 
  •  নেইলহেলথ ভালো থাকবে 
  •  পায়ের গন্ধও কমে যাবে 

ঘরেই পেডিকিউর করার সবচেয়ে বড় সুবিধা হলো- সময়, অর্থ ও স্বাস্থ্যবিধিতে নিজের নিয়ন্ত্রণ থাকে। পাশাপাশি নিয়মিত পায়ের যত্ন নিলে সারা দিনের ক্লান্তিও অনেকটা কমে যায়। তাই দেরি না করে এই সহজ ধাপগুলো ফলো করে ঘরেই করে ফেলুন নিজস্ব ‘হোম পেডিকিউর’ সেশন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা