× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে অপোর প্রথম ফ্ল্যাগশিপ স্টোর চালু, ফাইন্ড এন৫ উন্মোচন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ২১:৫৫ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫ ১৪:০৯ পিএম

দেশে অপোর প্রথম ফ্ল্যাগশিপ স্টোর চালু, ফাইন্ড এন৫ উন্মোচন

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশে তাদের প্রথম অফিসিয়াল ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে। নারায়ণগঞ্জের চাষাড়ায় বিবি রোড ২০৭-এ এই স্টোরটি চালু করা হয়। অপোর জন্য এটি দেশে একটি অন্যতম মাইলফলক, যেখানে এক ছাদের নিচে পণ্যের অভিজ্ঞতা, সুবিধা ও বিশেষজ্ঞ সেবা একত্রিত করে প্রিমিয়াম স্মার্টফোন রিটেইলের নতুন মানদণ্ড স্থাপন করা হয়েছে। এই উদ্বোধনের মাধ্যমে ‘ও ফ্যানস ফেস্টিভাল ২০২৫’-এরও সূচনা হয়, যা অপো ক্রেতাদের জন্য আকর্ষণীয় কার্যক্রম, পণ্য প্রদর্শনী ও এনগেজমেন্টের সুযোগ নিয়ে এসেছে।

এই উদ্বোধনের মূল আকর্ষণ হলো ফ্ল্যাগশিপ স্মার্টফোন অপো ফাইন্ড এন৫-এর এক্সক্লুসিভ উন্মোচন ও হ্যান্ডস-অন অভিজ্ঞতা। বাংলাদেশে এই প্রথমবার ক্রেতারা অপো ফাইন্ড এন৫-এর উন্নত ফোল্ডেবল ডিজাইন, কার্যকর ফিচার ও অত্যাধুনিক ইমেজিং সক্ষমতা দেখতে পাবেন। 

ফ্ল্যাগশিপ স্টোরটি ফাইন্ড এন৫-এর পাশাপাশি, অপোর বর্তমান স্মার্টফোন ও এর বিস্তৃত ইন্টারনেট অব থিংস (আইওটি) ডিভাইস নিয়ে এসেছে। এখান থেকে ক্রেতারা অপো প্যাড এসই, অপো ওয়াচ এক্স ২ মিনি, অপো এনকো এয়ার৪ ও অপো এনকো বাডস ৩ প্রো-এর মতো পণ্যগুলো দেখে কেনার সুযোগ পাবেন। যা নিরবচ্ছিন্ন ও স্মার্ট লাইফস্টাইল নিশ্চিত করার ক্ষেত্রে অপর ভিশনকেই তুলে ধরে। 

এ বিষয়ে অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, “বাংলাদেশে আমাদের প্রথম অফিসিয়াল ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন ক্রেতাদের সাথে আমাদের সম্পর্ক আরও জোরদার করবে। নতুন এই জায়গাটি পণ্যের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা, প্রিমিয়াম ডিজাইন ও সুবিধাজনক সেবা একত্র করে ক্রেতাদের জন্য একটি সত্যিকারের আকর্ষণীয় পরিবেশ নিশ্চিত করবে। ফাইন্ড এন৫-এর এক্সক্লুসিভ উন্মোচন এবং ‘ও ফ্যানস ফেস্টিভাল ২০২৫’ শুরু করার পাশাপাশি, আমরা ব্যবহারকারীদের উদ্ভাবনের আরও কাছাকাছি নিয়ে আসা ও তাদের সাথে অর্থপূর্ণ সংযোগ তৈরি করার চেষ্টা করে যাচ্ছি।”

নারায়ণগঞ্জের চাষাড়ায় বিবি রোড ২০৭-এ অবস্থিত অপো ফ্ল্যাগশিপ স্টোরটি এখন সবার জন্য উন্মুক্ত। স্টোরটি পরিদর্শন করার জন্য ক্রেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে; যেন তারা অপোর উদ্ভাবনী প্রযুক্তির সরাসরি অভিজ্ঞতা নিতে পারেন, ও’ ফ্যানস ফেস্টিভালে অংশ নেওয়ার পাশাপাশি, নেক্সট-লেভেল রিটেইল অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা