× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ২০:১৮ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫ ২০:৩০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঢাকা-সিলেট রুটে বিমান ভাড়ার উচ্চমূল্য নিয়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার মুখে অবশেষে ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো যাচ্ছে যে, সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় বিমানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

ঢাকা-সিলেট রুটে নতুন ভাড়া কাঠামো

সর্বনিম্ন ভাড়া: ২ হাজার ২৪ টাকা

ট্যাক্সসহ মোট: ৩ হাজার ১৯৯ টাকা।

সর্বোচ্চ ভাড়া: ৭ হাজার ২৪ টাকা

ট্যাক্সসহ মোট: ৮ হাজার ১৯৯ টাকা।

ঢাকা-সিলেট রুটে বিমানের উচ্চ ভাড়া নিয়ে সিলেটজুড়ে কিছুদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল এবং ভাড়া কমানোর দাবিতে আন্দোলন চলমান ছিল। আন্দোলনকারীদের দাবি ছিল, সিলেট-ঢাকা মহাসড়কের দুরবস্থার সুযোগে অসাধু সিন্ডিকেট টিকিটের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে।

তথ্যসূত্র :  ইউএনবি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা