× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুক্ষ শীতে মসৃণতা ফেরাতে ময়েশ্চারাইজিং লোশন

আরফাতুন নাবিলা

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫ ১৭:৩৪ পিএম

রুক্ষ শীতে মসৃণতা ফেরাতে ময়েশ্চারাইজিং লোশন

সকালে ঘুম থেকে উঠে চাদরটা গায়ে বারান্দায় বসে হিম হিম ঠান্ডা উপভোগ করতে বেশ ভালোই লাগছে এই আবহাওয়ায়। তবে এই ভালো লাগা কিছুটা মিলিয়ে যায় যখন ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে। হাত ও পায়ের শুষ্কতা নিয়ে বেশ ভাবনাতেই পড়ে যেতে হয় তখন। এমন ত্বকে মসৃণতা ফেরাতে ব্যবহার করতে হবে ময়েশ্চারাইজিং উপাদান, যা একই সঙ্গে ত্বকের জন্য উপকারী এবং ঘরে বা বাইরে যেকোনো জায়গা থেকেই কেনা যায়। বলছিলাম স্কিনক্যাফে ব্র্যান্ডের ময়েশ্চার ম্যাভেন বডি লোশনের কথা। 

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড স্কিনক্যাফে। ত্বকের যত্নে এই ব্র্যান্ডের রয়েছে অনেক পণ্য। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ময়েশ্চার ম্যাভেন বডি লোশন। এই লোশনে রয়েছে শিয়া বাটার ও ভিটামিন ই-এর পারফেক্ট ব্লেন্ড, যা ত্বককে করে তোলে কোমল ও মসৃণ। এই লোশনের প্রতিটি ড্রপে রয়েছে সুপার হাইড্রেটেড পারফেকশন এবং এটি সম্পূর্ণ নন-ইরিটেটেড। 

স্কিনক্যাফে ময়েশ্চার ম্যাভেন বডি লোশন 

ত্বক নরম ও কোমল রাখতে লোশন বর্তমানে ব্যবহার করছেন সবাই। তবে কোন লোশনটি আপনার জন্য সেরা? যে লোশন ব্যবহারে ইরিটেশন হবে না, ত্বক ময়েশ্চারাইজড থাকবে, শুষ্ক ত্বকে প্রাণ ফেরাবে। আর এমন একটি লোশন হচ্ছে স্কিনক্যাফে ময়েশ্চার ম্যাভেন বডি লোশন। 

কী আছে এই লোশনে 

স্কিনক্যাফে ময়েশ্চার ম্যাভেন বডি লোশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি উপাদান হচ্ছে শিয়া বাটার ও ভিটামিন ই। ত্বকের আর্দ্রতা ফেরাতে এই দুটো উপাদানের জুড়ি মেলা ভার। চলুন জেনে নেওয়া যাক এই দুটো উপাদান থেকে কী কী উপকার মেলে। 

শিয়া বাটার 

ত্বকের জন্য শিয়া বাটারের উপকারিতা অনেক। এটি ত্বককে একদম ভেতর থেকে ময়েশ্চারাইজ করে, ইনফ্ল্যামেশন কমায়, ত্বকের সুরক্ষা বাঁধের উন্নতি করেÑ যার কারণে স্ট্রেচ মার্ক ও দাগ ধীরে ধীরে মিলিয়ে যায়, ত্বকের ইলাস্টিসিটি বাড়ায়। সব ধরনের ত্বকেই শিয়া বাটার ব্যবহার উপযোগী। ড্রাই ও ফ্লেকি স্কিনে ময়েশ্চার লক করে দেয় এই উপাদানটি দেয় কোমলতা। যাদের একজিমা, সোরিয়াসিস এবং শুষ্কতা বেশি তারা নির্দ্বিধায় শিয়া বাটারযুক্ত পণ্য ব্যবহার করতে পারেন।

ভিটামিন-ই 

ভিটামিন-ই ত্বকের জন্য পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ত্বককে ভেতর থেকে ময়েশ্চারাইজড রাখে, ত্বককে ফ্রি রেডিক্যাল থেকে সুরক্ষিত রাখে, ফাইন লাইনস ও রিংকেলসের দৃশ্যতা কমতে থাকে। ত্বককে দেয় দীর্ঘ সময়ের জন্য আর্দ্রতা। এতে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রোপার্টিজ স্ট্রেসড স্কিনকে রিলিফ দেয়। 

যে যে উপকার স্কিনক্যাফের এই লোশনে 

ডিপ হাইড্রেশন 

স্কিনক্যাফে ময়েশ্চার ম্যাভেন বডি লোশন ত্বকের গভীরে তাৎক্ষণিক আর্দ্রতা পৌঁছায়। যার কারণে দীর্ঘ সময় পর্যন্ত ত্বক থাকে নরম, কোমল ও সতেজ। 

ত্বকে পুষ্টি জোগায় 

শীতে ত্বক আর্দ্রতা হারিয়ে দ্রুত রুক্ষ ও পানিশূন্য হয়ে যায়। এই লোশন ব্যবহারে ত্বক রিপেয়ার হয় এবং পুষ্টি পৌঁছে যায় ত্বকের গভীর পর্যন্ত। নিয়মিত ব্যবহারে বোঝা যায় ত্বক কতটা কোমল হয়ে উঠছে। 

ত্বকে আনে প্রশান্তি 

ইচি স্কিনে অনেক ইরিটেশন হয়। ত্বক যত শুষ্ক হয়ে যায় তত এই সমস্যা বাড়তে থাকে। এই লোশন ব্যবহারে ত্বকের জ্বালাপোড়া একদমই কমে যাবে, সঙ্গে ত্বকে আসবে প্রশান্তি। যারা ইচি স্কিনে সুদিং ফিল আনতে চান, লালচে ও অস্বস্তিকর ভাব কমাতে চান তাদের জন্য এই লোশনটি একদম পারফেক্ট। 

দিনভর ত্বককে রাখে সজীব ও আর্দ্র 

ত্বকের সজীবতা ফিরিয়ে আনতে স্কিনক্যাফে ময়েশ্চার ম্যাভেন বডি লোশন কাজ করে খুব দ্রুত। গোসল শেষে পুরো শরীরে লোশন মাখিয়ে নিলে দিনভর ত্বক সজীব ও আর্দ্র থাকবে। ত্বক যদি হাইড্রেটেড থাকে তাহলে ইলাস্টিসিটি ইমপ্রুভ হয়, ধীর হয়ে আসে বয়সের ছাপ পড়ার গতি। নারী-পুরুষ নির্বিশেষে সবাই এই লোশনটি ব্যবহার করতে পারবেন। 

শীত এলে রুক্ষতা ও শুষ্কতার দুশ্চিন্তা এখন থেকে আর নয়। শিয়া বাটার ও ভিটামিন-ইসমৃদ্ধ এই লোশন ত্বকের যত্নে যুক্ত করুন আজ থেকেই। এই লোশন আপনি তাহলে কেন ব্যবহার করবেন? কারণ আপনার ত্বক সবচেয়ে বেস্টটাই ডিজার্ভ করে। ঘরে বসে স্কিনক্যাফে ময়েশ্চার ম্যাভেন বডি লোশন কিনতে সরাসরি ভিজিট করতে পারেন skincafe.co এই ওয়েবসাইটে। এ ছাড়া লোশনটি কিনতে পারেন আপনার নিকটস্থ যেকোনো সুপারশপ অথবা সাজগোজ ডট কমে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা