× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউআইইউতে ভূমিকম্পের ঝুঁকি এবং নিরসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫ ১১:৩৫ এএম

ইউআইইউতে ভূমিকম্পের ঝুঁকি এবং নিরসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে “বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি এবং নিরসন” বিষয়ক একটি সেমিনার (২২ নভেম্বর) শনিবার, দুপুরে ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। 

সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)-জাপান ইনস্টিটিউট অফ ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড আরবান সেফটি’র প্রতিষ্ঠাতা পরিচালক এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মেহেদী আহমেদ আনসারী। অনুষ্ঠানে সভাপত্বি করেন ইউআইইউ সেন্টার ফর স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি’র (সিএসআইআরএস) পরিচালক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: মুজিবুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইউআইইউর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. রোমানা আফরিন। 

সেমিনারে প্রধান অতিথি তার বক্তৃতায়- প্রতিষ্ঠিত ভূতাত্ত্বিক ও ভূ-প্রযুক্তিগত তথ্য ব্যবহার করে বাংলাদেশের বর্তমান ভূমিকম্প ঝুঁকির স্তর একই সাথে ভবনগুলির ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা উন্নত করার প্রকৌশলী ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি ডিটেইল্ড ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট (ডিইএ) -এর বিস্তারিত ব্যাখ্যাসহ কাঠামোগ ও পদ্ধতিগত মূল্যায়ন এবং দুর্বলতা সনাক্তের পদক্ষেপগুলি তুলে ধরেন। ভূমিকম্প চাপের সময় পুরাতন কাঠামোর কার্যক্ষমতা উন্নত ও সংস্কারের উপর জোর দেন। সর্বশেষ তিনি কালার-কোডেড আরএমজি প্রাথমিক ভবন মূল্যায়ন পদ্ধতি উপস্থাপনের পাশাপাশি বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি এবং নিরসনের বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। 

সেমিনারটির মাধ্যমে শিক্ষার্থীরা ভূমিকম্প মূল্যায়ন এবং পুরাতন ভবন সনাক্ত সম্পর্কে জানার পাশাপাশি ডিটেইল্ড ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট (ডিইএ) -এর পূণনির্মাণ এবং ব্যবহারিক মূল্যায়ন পদ্ধতিগুলি সংযুক্ত করার মাধ্যমে  ভূমিকম্পের ঝুঁকি, নিরাপত্তা, সচেতনতা এবং নিরসনে শিক্ষার্থীদের দক্ষ হয়ে উঠতে সেমিনারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা