× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেলের গাড়ি

সালেহ আহমদ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১৪:১৭ পিএম

রেলের গাড়ি

পুব আকাশে তৈরি হলো সূর্য মামার বাড়ি

মেঘেরা তার খাবার টেবিল, বাটিতে তরকারি,

দূরের তারা আসলো কাছে বসল ড্রইং রুমে

হালকা বাতাস বইল জুড়ে পুব থেকে পশ্চিমে।  


তারারা সব বন্ধু হলো গল্প করার ছলে

একটি তারা হঠাৎ করে কোথায় গেল চলে?

পাশের তারা ডুকরে কেঁদে বলল নরম সুরে

এই তারাটা ভাইদি তারা, থাকত খিদিরপুরে


বোন তারাটি কাঁদছিল খুব ওই পৃথিবীর পরে

ভাইদি তারার মন কেঁদেছে তারার চরাচরে,

মামার বাড়ির মস্ত ঘরে আসলো ভরা চাঁদ 

দূর করতে দুঃখ বিষাদ জড়িয়ে মায়ার বাঁধ।


মেঘেরা সব আসলো জুটে চাঁদের পাশে বসে

নরম আলো দাও না কিছু তোমার গালটি ঘষে,

মেঘের ছায়া, চাঁদের আলোয়, সূর্য মামার বাড়ি

আনন্দ আর খুশি ভরে ছুটছে রেলের গাড়ি।



স্বপ্নধারা

বাবু হক 


স্বপ্ন দেখার 

ভারী মজা স্বপ্নের আছে ডানা

স্বপ্নডানায় 

উড়ে বেড়াই কেউ করে না মানা।


স্বপ্নে উড়াই 

জয় পতাকা হিমালয়ের চূড়ায় 

স্বপ্নে ভেসে 

মেঘের দেশে এই মনটা জুড়ায়! 


স্বপ্নযোগে 

ভ্রমণ করি দূর আকাশের নীল 

স্বপ্নরঙে 

চাঁদ-তারারা আনন্দে ঝিলমিল। 


স্বপ্নে আমি 

ঘুরে বেড়াই গ্রহ-গ্রহান্তরে

স্বপ্ন শুধুই 

বাইরে টানে মন থাকে না ঘরে!


স্বপ্ন থেকে 

আসি যখন বাস্তবতায় ফিরে 

স্বপ্নধরার

চিন্তা তখন আমায় রাখে ঘিরে!


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা