শিশুসাহিত্য উৎসব-২০২৫
শাকিব হুসাইন
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১৪:০৮ পিএম
কোমল মনের স্বপ্ন-আশা তুলে ধরি গল্প আঁকায়। বলছি ‘ছোটদের সময়’ ম্যাগাজিনের কথা। ২০১৪ সাল থেকে এর যাত্রা। পেরিয়ে গেছে এক যুগ। এখানে নিয়মিত লিখছে বন্ধুরা। এই বারো বছরের যত লেখা আছে সেগুলো নিয়ে হবে একটি বিশাল সংকলন।
আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ শিশু একাডেমিতে দিনব্যাপী ‘ছোটদের সময়’-এর যুগপূর্তিতে অনুষ্ঠিত হবে শিশুসাহিত্য উৎসব-২০২৫। বন্ধুদের জন্য থাকছে নানা আয়োজন। তার মধ্যে ছবি আঁকার কথাই বিশেষ করে বলতে হয়।
এই প্রতিযোগিতায় তিনটি গ্রুপ থাকবে।
(১) প্লে থেকে-তৃতীয় শ্রেণি পর্যন্ত, ক গ্রুপ
(২) চতুর্থ থেকে-ষষ্ঠ শ্রেণি পর্যন্ত, খ গ্রুপ
(৩) সপ্তম থেকে-দশম শ্রেণি পর্যন্ত, গ গ্রুপ
আর হ্যাঁ, প্রিয় বন্ধরা তোমাদের কাছে টিনটিনে যে রঙপেনসিলগুলো আছে না, সবগুলো নিয়ে এসো সঙ্গে। আর ইচ্ছেমতো ছবি এঁকে দিও।
সকাল ১০টায় অনুষ্ঠিত হবে ছবি আঁকার প্রতিযোগিতা।
শুধু কি ছবি আঁকাই? না। সঙ্গে গল্প বলা প্রতিযোগিতাও থাকবে। ওখানেও তিনটি গ্রুপ থাকবে ছবি আঁকা প্রতিযোগিতার মতো।
আরও থাকবে মঞ্চনাটক, পাপেট শো, শিশুতোষ চলচিত্র প্রদর্শনী, প্রিয় লেখকদের স্বরচিত ছড়া-কবিতা পাঠসহ আরও বেশকিছু ঝলক থাকবে। সবশেষে ছোটদের সময় ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।