× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাইলস্টোন কলেজে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১১:২৯ এএম

মাইলস্টোন কলেজে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা

ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর উত্তরায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা। ক্ষুদে বিজ্ঞানীদের জন্য মেলার আয়োজক মাইলস্টোন কলেজ বিজ্ঞান ক্লাব, মেলার সার্বিক তত্বাবধানে রয়েছেন ক্লাবের মটারেটর উপাধ্যক্ষ মিজানুর রহমান খান।

১৮ নভেম্বর সকালে বর্ণাঢ্য বিজ্ঞান মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক এবং উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম প্রমুখ। ছাত্রছাত্রীদের মাঝে বৈজ্ঞানিক মনোভাব তৈরির এই মেলায় অংশগ্রহণ করে নবম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ১৫০০ জন ছাত্রছাত্রী এবং প্রদর্শিত হয় শতাধিক প্রকল্প। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন সেমিনার হলে আয়োজিত মনোমুগ্ধকর বিজ্ঞান মেলাটি ২০ হাজার জন পরিদর্শন করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা