× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘জব ফেয়ার’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ১৭:৪৫ পিএম

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫ ১৮:৩৬ পিএম

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘জব ফেয়ার’

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘জব ফেয়ার’

বাংলাদেশের রাজনীতিতে সৎ মানুষের প্রয়োজন, তাই সৎ মানুষদের রাজনীতিতে ক্যরিয়ার গড়ার আহ্বান জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘জব ফেয়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের শুধু চাকুরির পেছনে না ঘুরে নিজে কিছু করার জন্য উদ্যোগ নেয়ার পরামর্শ দেন। উপদেষ্টা বলেন, বর্তমান বিশ্বে ডিগ্রির চাহিদা কমেছে, দক্ষতার চাহিদা বেড়েছে। কী ডিগ্রি আছে তারচেয়ে কী পারি সেটা গুরুত্বপূর্ণ। তিনি, লবিং করে কিংবা সুবিধা নিয়ে সম্পদশালী হবার বদলে উৎপাদন এবং উদ্ভাবনের মাধম্যে সম্পদশালী হতে তরুণদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের বিশেষ অতিথি মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ঢাকা’র সাবেক সভাপতি, ব্যারিস্টার নিহাদ কবির বলেন, ‘জব ফেয়ার’ শিক্ষার্থীদের পছন্দ মতো ক্যারিয়ার গড়ার এক দারুণ সুযোগ। এখানে নিজের পছন্দসই প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ থাকে। 

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, দেশে দারিদ্রতার হার এবং বৈষম্য কমাতে হলে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা তৈরিতে সরকারের মনোযোগ দিতে হবে। তাঁর মতে, ত্রিশ লাখ ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করে তাঁদের প্রশিক্ষণ এবং স্বল্প সূদে কিংবা ইসলামি মুদারাবা পদ্ধতিতে ঋণ দিয়ে দেশে উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর শামস রহমান বলেন, তাঁরা ইন্ড্রাস্টি এবং একাডেমিয়া একটা যোগসূত্র স্থাপন করতে এই ‘জব ফেয়ার’-এর আয়োজন করেছেন। এখানে শুধু শিক্ষার্থীরা তাঁদের পছন্দ মতো প্রতিষ্ঠানে আবেদন করছে না, বরং প্রতিষ্ঠানও তাঁদের পছন্দ মতো গ্রাজুয়েটকে খুঁজে নিতে পারছে। 

১৫ নভেম্বর শনিবার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রাঙ্গণে এই ‘জব ফেয়ার’-এ ব্যাংক, এনজিও, টেলিকম, আরএমজি, পানীয়, ইলেকট্রনিক্স, সফটওয়্যার কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, অলাভজনক সংস্থা, ফার্মাসিউটিক্যালস, এইচআর পেশাদার প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ মোট ৭০টি  জাতীয় ও বহুজাতিক কোম্পানি অংশগ্রহণ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা