× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘরেই পাহাড়ি খাবারের স্বাদ

আফসানা মিমি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ১৫:৫৩ পিএম

ঘরেই পাহাড়ি খাবারের স্বাদ

পাহাড়ে গেলে পাহাড়ি খাবার খেতে ভালো লাগে, কিন্তু সেই খাবার চাইলেই সব সময় খাওয়া যায় না। এখন ঘরেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন মজাদার স্বাদের পাহাড়ি খাবার।  রেসিপি দিয়েছেন আফসানা মিমি। 

পাহাড়ি মুরগির ঝোল 

যা যা লাগবে

দেশি মুরগি ১ কেজি, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচামরিচ ৫টি, ধনেপাতা, হলুদ, লবণ ও সামান্য সরিষার তেল।

যেভাবে বানাবেন

মুরগির টুকরোগুলো ধুয়ে সব মসলা একসঙ্গে মাখিয়ে নিন। চুলায় পাতিল বসিয়ে অল্প তেল গরম করে মুরগি ঢেলে দিন। পানি না দিয়েই ঢেকে দিনÑ মুরগি থেকে যে পানি ছাড়বে তা দিয়েই মুরগি সিদ্ধ হয়ে যাবে। মাঝেমধ্যে নাড়াচাড়া করতে হবে। মাংস নরম হলে সামান্য পানি দিন। শেষে ধনেপাতা ছিটিয়ে পরিবেশন করুন। এই রান্নার স্বাদ আসে এর সাদামাটা অথচ প্রাকৃতিক ঘ্রাণ থেকে।

বাঁশকোড়লের ভর্তা

যা যা লাগবে

বাঁশকোড়ল ২ কাপ, শুকনো মরিচ ৫-৬টা, রসুন ৪ কোয়া, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, লবণ ও সরিষার তেল পরিমাণমতো।

যেভাবে বানাবেন

বাঁশকোড়ল ধুয়ে ছোট ছোট টুকরো করে লবণসহ সিদ্ধ করে নিন। পানি ঝরিয়ে ঠান্ডা হলে শিলপাটায় শুকনো মরিচ ও রসুন বেটে নিন। এরপর বাঁশকোড়ল দিয়ে ভালোভাবে বেটে নিন। সবশেষে পেঁয়াজ কুচি ও সরিষার তেল মিশিয়ে ভর্তা তৈরি করুন। ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে এই ভর্তা।

পাহাড়ি কচু-ঝাল 

যা যা লাগবে

কচুর ডগা বা পাতা ২ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, শুকনো মরিচ ৩-৪টা, রসুন ২ কোয়া, লবণ ও সরিষার তেল।

যেভাবে বানাবেন 

কচু ধুয়ে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করুন। পানি ঝরিয়ে নিন। শুকনো মরিচ ও রসুন ভেজে বেটে নিন। এবার প্যানে সামান্য তেল দিয়ে কচু ও বাটা মসলা দিন, হালকা নেড়ে অল্পক্ষণ ভাজুন। এতে কচুর তাজা স্বাদ অটুট থাকবে, আবার ঝাল ঘ্রাণও আসবে।

মাছ ও বাঁশপাতায় প্যাকেট রান্না 
যা যা লাগবে
ছোট মাছ ২৫০ গ্রাম, কাঁচামরিচ কুচি ৬টি, রসুন কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা, লবণ, হলুদ, সরিষার তেল ও বাঁশপাতা কয়েকটি।


যেভাবে বানাবেন 
সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মাছ মাখিয়ে নিন। তারপর বাঁশপাতায় ছোট ছোট প্যাকেট করে বেঁধে নিন। এই প্যাকেটগুলোকে অল্প আঁচে চুলায় বা কয়লার আগুনে ছেঁকে নিন। পাতা পুড়ে হালকা গন্ধ বের হলে বুঝবেন হয়ে গেছে। খুলে দেখুনÑ গরম ভাতের সঙ্গে একেবারে অপূর্ব স্বাদ!
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা