× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘মননমঞ্চ: দ্য মাইন্ডসেট অলিম্পিয়াড’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৩:৫৭ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫ ১৪:০১ পিএম

ডিআইইউ শিক্ষার্থীদের – আন্তঃকলেজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীবৃন্দ।

ডিআইইউ শিক্ষার্থীদের – আন্তঃকলেজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীবৃন্দ।

তরুণ প্রজন্মের মননশীলতা, যৌক্তিক চিন্তাশক্তি ও নেতৃত্বগুণের বিকাশে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের পরিচালিত চেঞ্জ টুগেদার ক্লাব দক্ষিণ এশিয়ার প্রথম ‘মননমঞ্চ: দ্য মাইন্ডসেট অলিম্পিয়াড – আন্তঃকলেজ প্রতিযোগিতা’ আয়োজন করেছে।

১৪ নভেম্বর ডিআইইউ ক্যাম্পাসে দিনব্যাপী এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলার অসংখ্য কলেজ থেকে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, যা প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত ও সফল করে তোলে।

এই অলিম্পিয়াডের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞানচর্চার পাশাপাশি চিন্তার দিগন্ত বিস্তৃত করার একটি প্ল্যাটফর্ম তৈরি করা। দক্ষিণ এশিয়ায় মননশীলতা (Mindfulness) এবং গ্রোথ মাইন্ডসেট (Growth Mindset) ভিত্তিক এ ধরনের অলিম্পিয়াড প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়ায় এটি অংশগ্রহণকারী তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

আয়োজকরা জানান, মননমঞ্চ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি একটি মনন বিকাশের আন্দোলন। তরুণদের এমন একটি পরিসর দিতে চেয়েছি, যেখানে তারা নিজেদের চিন্তা, দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের দক্ষতাকে আরও উন্নত করতে পারবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিতে পারবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের উচ্ছ্বাস আয়োজকদের আরও উৎসাহিত করেছে। চেঞ্জ টুগেদার ক্লাব ভবিষ্যতে এই উদ্যোগকে আরও বড় পরিসরে, দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে, যা তরুণদের দক্ষতা বিকাশ ও ইতিবাচক মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা