× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রযুক্তিগত দক্ষতা অর্জনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির সিএসই বিভাগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ১৬:১২ পিএম

প্রযুক্তিগত দক্ষতা অর্জনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির সিএসই বিভাগ

বর্তমান বিশ্বের সর্বোচ্চ চাহিদা সম্পন্ন বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা সিএসই। মানুষের পকেটের স্মার্টফোন থেকে মহাকাশের স্যাটেলাইট সর্বত্রই রয়েছে এই শিক্ষার উপস্থিতি এবং প্রয়োগ। বিস্তৃত শিক্ষাখাত এবং নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ থাকায় বর্তমানে শিক্ষার্থীদের চাহিদার শীর্ষে রয়েছে এই বিষয়টি।

বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। যুগের সাথে তাল মেলাতে গিয়ে সবাই একাধারে এই বিষয়টি নিয়ে পড়ছে বা পড়ার জন্য তৈরি হচ্ছে। শিক্ষার্থীদের এই বিষয়টিতে পড়ার তীব্র আকাঙ্খার যথেষ্ট কারণও রয়েছে। চাকরীর সহজলভ্যতা, উচ্চ বেতন, বহির্বিশ্বে গবেষণা এবং উচ্চ শিক্ষার সুযোগ, এ বিষয়গুলোই মূলত প্রধান প্রভাবক হিসেবে কাজ করে। তাছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে তুলনামূলকভাবে সহজেই প্রথম শ্রেণির চাকরির সুযোগ এবং অসংখ্য সফটওয়্যার ফার্ম, যা শিক্ষার্থীদের মৌলিক বিষয় গুলোর বাহিরে টেকনিক্যাল বিষয়গুলো পড়তে উদ্বুদ্ধ করছে। সেক্ষেত্রে চাকরির পরিধি বা বিস্তৃতি বিবেচনায় প্রথমেই আসে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর নাম।

বিশ্ববিদ্যালয়ে ধরা-বাধা কাঠামোগত সিলেবাস অনুসরণ করা শিক্ষার্থীদের মেধা বিকশিত না হওয়ার অন্যতম কারণ। তাই প্রযুক্তিভিত্তিক আধুনিক শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজন বাস্তবসম্মত সমসাময়িক কারিকুলাম বা আউটকাম বেজড কারিকুলাম প্রণয়ন এবং স্বয়ংসম্পূর্ণ আধুনিক ল্যাবরেটরী স্থাপন। আর এ সবগুলো বিষয়ই বিদ্যমান রয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ)।

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) মানসম্পন্ন উচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড গ্রুপ’ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে ,সরকার ও ইউজিসি কর্তৃক অনুমোদিত এবং ‘বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন-২০১০’-অনুযায়ী ২০১৮ সালে ৩ জুন প্রতিষ্ঠিত হয়। ‘স্ট্যান্ডার্ড গ্রুপ’ এর দুই কর্ণধার ও আইএসইউ

বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হুসাইন ও ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: আতিকুর রহমান বেসরকারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। আইএসইউ উপাচার্য হিসেবে দ্বায়িত্ব পালন করছেন দেশবরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। প্রতিষ্ঠাতারা বলছেন, স্ট্যান্ডার্ড গ্রুপ এর ৩০টি অধিক সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি অন্যতম। শিক্ষার্থীদের দক্ষ করে তুলে ইন্টার্নশীপ ছাড়াও চাকরির সুযোগ দিতে প্রস্তুত তারা। আইএসইউর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন

প্রফেসর ড. মো. হাকিকুর রহমান বলেন, বর্তমান বিশ্বে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রযুক্তির দ্রুত অগ্রগতি ও প্রসারের ফলে এই খাতে দক্ষ জনবলের চাহিদা দিন দিন বাড়ছে। জ্ঞানভিত্তিক সমাজ গঠনে প্রযুক্তির দূরদৃষ্টি ও সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই এই ক্ষেত্রকে অবহেলা করার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, আমাদের বিভাগে অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দের নেতৃত্বে মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে উঠেছে। আমরা বিশ্বাস করি,

তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে-কলমে প্রযুক্তি শিক্ষার সমন্বয়ই শিক্ষার্থীদের সফলতার মূল চাবিকাঠি। এ লক্ষ্যেই আমরা যুগোপযোগী কারিকুলাম এবং আধুনিক, স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি ব্যাবহার করে শিক্ষা প্রদান করে যাচ্ছি। সরেজমিনে দেখা যায়, ছাত্র-ছাত্রীদের জন্য হোস্টেল সুবিধা, পুরো ক্যাম্পাসে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, সিসিটিভি, মাল্টিমিডিয়া প্রোজেক্টর সুবিধাসম্বলিত ক্লাসরুম, ওয়াই-ফাই সংযোগসহ সকল প্রকার আধুনিক সুযোগ-সুবিধা বিদ্যমান। রয়েছে ধূমপানমুক্ত এবং স্বাস্থ্যকর পরিবেশ। বিশ্ববিদ্যালয় ভবনের ৮ম তলায় রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি। এছাড়াও রয়েছে হাতেকলমে শিক্ষাদানের জন্য স্মার্ট ক্লাসরুম, আধুনিক কম্পিউটার ল্যাব, ফিজিক্স ল্যাব, সার্কিট ল্যাব, কেমিস্ট্রি ল্যাব, এবং ল্যাংগুয়েজ ল্যাব, যা শিক্ষার্থীদের জন্য

সবসময় উন্মুক্ত রাখা হয়। এ বিশ্ববিদ্যালয়ে চারটি অনুষদের অধীনে মোট ৭টি বিভাগ চালু রয়েছে। এর মধ্যে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ব্যাচেলর অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন

(বিবিএ) ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)। ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অধীনে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট (এএমএম)। আর ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ এন্ড সোস্যাল সাইন্সেস এর অধীনে বিএ (অনার্স) ইন ইংলিশ, এমএ ইন ইংলিশ লিটেরেচার এন্ড কালচারাল স্টাডিজ ও ব্যাচেলর অব ল্ (এলএলবি অনার্স)। রয়েছে মাস্টার অব পাবলিক হেলথ।

আইএসইউতে জানুয়ারী-জুন এবং জুলাই-ডিসেম্বর বছরে দুটি সেমিস্টারের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। যারমধ্যে পূর্ণ অনুদান (১০০%) থেকে শুরু করে আংশিক মওকুফসহ শিক্ষার্থীদের মোট ১৪টি ক্যাটেগরিতে স্কলারশীপ, বৃত্তি এবং ওয়েভার প্রদান করা হয়। আরও তথ্যের জন্য আইএসইউ-এর ওয়েবসাইট : 

www.isu.ac.bd ভিজিট করুন বা ০১৩১৩০৩৭০৭০, ০১৩১৩০৩৭০৭১, ০১৩১৩০৩৭০৭৮

নম্বর এ যোগাযোগ করতে পারেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা