মালেক মাহমুদ
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ১১:২৫ এএম
আঁকা : মেহেরুন্নিসা, সপ্তম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি
বিড়াল দেখো খাবার খোঁজে গিন্নি মায়ের কাছে
লেজ নাচিয়ে বিড়াল ছানা মনের সুখে নাচে
ইঁদুরেরা ময়লা টোকায় ময়লা খাবার খায়
দুঃখ লাগে এই ইঁদুরেই বইগুলো কামড়ায়!
ইঁদুর যখন বই কেটে খায় পেট ভরে না তাও
খিদে পেটে দৌড়ে পালায় যখন শুনে মাঁও।
কাটুর কুটুর শব্দ যেন কাটাকাটির খেলা
কাটা পড়ে বর্ণগুলো বসে দুঃখের মেলা।
কাণ্ড হলো কাঁচুমাচু চোর পুলিশের দৌড়
রাতের বেলা খেলার ছলে যাচ্ছে হয়ে ভোর।
ইঁদুর বিড়াল কাছাকাছি লুকোচুরি খেলে
সাত সকালে গিন্নি দেখো ময়দার রুটি বেলে।
তাকায় থাকে বাড়ির লোকে বিড়াল শুধু দেখে
গর্তে ঢুকে ইঁদুর দেখো দুঃখের গল্প লেখে।
ওদের লেখা কে পড়িবে বুঝতে পারে কে?
ফাঁকে ফাঁকে বিড়াল বাবু ইঁদুর মারে যে।