× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেসিআই ওয়ার্ল্ড কংগ্রেসে ‘স্টার লোকাল প্রেসিডেন্ট’ -এ ভূষিত হলেন তৌফিক হাসান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ১০:৪২ এএম

জেসিআই ঢাকা মেট্রোর ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট সেনেটর তৌফিক হাসান

জেসিআই ঢাকা মেট্রোর ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট সেনেটর তৌফিক হাসান

জেসিআই ঢাকা মেট্রোর ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট সিনেটর তৌফিক হাসান আন্তর্জাতিক অঙ্গনে অসাধারণ নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ স্টার লোকাল প্রেসিডেন্ট অব জেসিআই বাংলাদেশ পুরস্কারে ভূষিত হয়েছেন। এই সম্মানজনক পুরস্কারটি প্রদান করা হয় তিউনিসিয়ায় অনুষ্ঠিত জেসিআই ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৫-এ।

এই অর্জন তৌফিক হাসানের নেতৃত্বে জেসিআই ঢাকা মেট্রোর সফলতা ও ধারাবাহিক উন্নয়নের প্রতিফলন, যেখানে তরুণদের নেতৃত্ব বিকাশ, সমাজ উন্নয়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে সংগঠনটি এক অগ্রণী ভূমিকা পালন করেছে।

সিনেটর তৌফিক হাসান তার অনুভূতি প্রকাশ করে বলেন— এই স্বীকৃতি আমার একার নয়, এটি জেসিআই ঢাকা মেট্রোর প্রতিটি সদস্যের অর্জন। আমরা সবাই মিলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছি, আর এই পুরস্কার আমাদেরকে আরও অনুপ্রাণিত করবে নতুন উচ্চতায় পৌঁছাতে।

জেসিআই ঢাকা মেট্রো পরিবার সেনেটর তৌফিক হাসানকে এই অনন্য অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছে এবং ভবিষ্যতেও তার নেতৃত্বে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা