× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঋতুকন্যা

শচীন্দ্র নাথ গাইন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ১৫:০৬ পিএম

অলংকরণ : ইফাজ

অলংকরণ : ইফাজ

হালকা শীতের পরশ নিয়ে হেমন্ত যেই আসে

নরম-কচিপাতার ফাঁকে সোনালি রোদ হাসে।

মেঘমুক্ত আকাশজুড়ে লক্ষ তারার মেলা

নীল-সাদা রঙ মিলেমিশে জমায় নতুন খেলা।


হলুদ মেখে সূর্য ওঠে হিমজড়ানো ভোরে

মউল বনে মৌমাছিরা মাতাল হয়ে ঘোরে।

জংলিফুলে পাখা মেলে সবুজ ঢাকা আলে

আমন ক্ষেতে হাওয়ার নাচন ছন্দ তোলে তালে।


বাঁকফেরানো নদীতে জল তরতরিয়ে ছোটে

ডিঙি নায়ে মাঝির মুখে খুশির ঝিলিক ফোটে।

ঘুঘুডাকা পেরিয়ে দুপুর নিঝুম বিকাল থামে

চিকন চাঁদের মৃদু আলো সাঁঝ গড়ালেই নামে। 


শিউলি ছাতিম মল্লিকারা গন্ধ ছড়ায় ঢেলে

পেলবতার মধুর ছোঁয়া হাত বাড়ালেই মেলে।

ফিরনি পায়েস পিঠেপুলির আমেজ থাকে মিশে

প্রাণের মাঝে জাগায় দোলা পাকা ধানের শিষে।


আনন্দ-উৎসবে সরব গঞ্জ-নগর-পাড়া

সবার মাঝে সুখের কাঁপন হৃদয়কে দেয় নাড়া।

ঋতুকন্যা হেমন্ত যে আদর দিয়ে মোড়া

রূপ-লাবণ্যে তুলনাহীন, মনের আসন জোড়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা