কথা : জায়রা ত্রিনিতা
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ১৪:২৯ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫ ১৪:৩৩ পিএম
অলংকরণ : নিঝুম নিসর্গ সপ্তম শ্রেণি, রোজডেল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, খুলনা
ছোট্ট একটা মেয়ে ছিল। ও পড়তেই চাইত না। পড়তেই চাইত না। ওর মা বলত তুই যদি এমন করে না পড়িস, তাইলে তুই ফেলটু।
Ñ মা শান্তিমতো একটু মোবাইল টিপতে দাও তো। তোমার জন্য না আমি কিচ্ছুই পারি না।
Ñ কেন! আমার জন্য তো সবই পারিস। আমি তো তোকে সবই করতে দিই।
Ñ মা। মা। তুমি আমাকে একটা কিচ্ছু করতেই দাও না। বলে মেয়েটি বসে রইল।
মনে মনে ভাবল আরে মা তো ঠিকই বলেছিল। যাই হোক। একটু একটু তো পড়তে হবেই। তা ছাড়া হয় নাকি! এর মধ্যে থেকে সে একটা শুনতে পেলÑ এই এই এই আমার কণ্ঠ শুনতে পাচ্ছ? এটা কার কণ্ঠ? সে তখন বলল, আমি জাদুর পেনসিল। তুমি যেটাই লিখতে বলবে আমি সেটাই লিখব।
Ñ আচ্ছা আমার ব্যাগে ঢুকে যাও। চেনটা খুলে রেখেছি। তুমি ফটাস করে ঢুকে যাও।
Ñ ঢুকছি। ঢুকছি। ফটাস!
Ñ এই লেখো। ইঁ তে ইঁদুর।
Ñ লিখলাম।
Ñ পেনসিলটা ঢুকিয়ে ফেলো।
Ñ রাখছি মিস।
এই বলে পেনসিলটি ঢুকিয়ে ফেলল টিকু। আচ্ছা মেয়েটির নাম কিন্তু জানিয়ে দিলাম। ওর নাম টিকু। টিকু বাড়িতে এসে বলল, মাম্মা। এই পেনসিলটাকে ভাঙো। ভাঙো। দেখাও তো ভেঙে। ভাঙল। আরে এ তো দেখি একটি লাল পরী। উঁ লা লা লাÑ লাল পরী, নীল পরী সবার সাথে ভাব করি-
Ñ ঠিক বলেছ। ঠিক বলেছ। আমি তোমার পাঁচটা ইচ্ছা পূরণ করব।
Ñ আমি তোমার মতো একটি লাল পরী হতে চাই।
Ñ হয়ে যাবে।
Ñ আমি সুন্দর একটা লাল মুকুট চাই।
Ñ পেয়ে যাবে।
Ñ আমি একটা সুন্দর জুতা চাই।
Ñ হয়ে যাবে।
Ñ আমি একটা সুন্দর লাঠি চাই।
Ñ হয়ে যাবে। কালকে ঘুম থেকে উঠে দেখবে হয়ে গেছে। এবার আমি গেলাম। বাই বাই বাই। আল্লাহ হাফেজ।
শ্রেণি : প্লে, বটমলী হোম কিন্ডারগার্টেন স্কুল, তেজগাঁও, ঢাকা