× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুখরোচক মাশরুম

তানিয়া আহমেদ বেলী

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১৬:৪৬ পিএম

মুখরোচক মাশরুম

মাশরুম খেতে পছন্দ করেন অনেকেই। নানাভাবে এই খাবারটি খাওয়া যায়। আজকের হেঁশেলে মাশরুমের কয়েকটি রেসিপি সম্পর্কে জানাচ্ছেন তানিয়া আহমেদ বেলী

চিকেন স্টির ফ্রাই উইথ মাশরুম

যা যা লাগবে 

মুরগির বুকের মাংস (বোনলেস) ৩০০ গ্রাম (পাতলা স্লাইস করে কাটা), মাশরুম ১ কাপ (স্লাইস করা), পেঁয়াজ ১টি (পাতলা করে কাটা), রসুন কুচি ১ টেবিল চামচ, আদা কুচি ১ চা চামচ, সয়াসস ২ টেবিল চামচ, অয়েস্টার সস (ঐচ্ছিক) ১ টেবিল চামচ, ভিনেগার ১ চা চামচ, চিনি ১/২ চা চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ, তেল ২ টেবিল চামচ, সামান্য পানি (যদি প্রয়োজন হয়)

যেভাবে বানাবেন

মাংসের টুকরোগুলোতে ১ টেবিল চামচ সয়াসস, অল্প লবণ ও গোলমরিচ মিশিয়ে ১৫ মিনিট রেখে দিন। কড়াইতে তেল গরম করে তাতে রসুন ও আদা কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজুন। মাংস দিয়ে দিন। এখন ম্যারিনেট করা চিকেন দিয়ে ৫-৬ মিনিট ভাজুন যতক্ষণ না রঙ বদলায়। বাকি সয়াসস, অয়েস্টার সস, ভিনেগার, চিনি ও সামান্য পানি দিয়ে মাঝারি আঁচে ৩-৪ মিনিট রান্না করুন। যখন মাংস ও মাশরুম নরম হয়ে যাবে এবং সস ঘন হবে, তখন নামিয়ে নিন। গরম গরম ভাত, ফ্রাইড রাইস বা নুডুলসের সঙ্গে পরিবেশন করুন।

মাশরুম পেপার ফ্রাই

যা যা লাগবে 

মাশরুম ২৫০ গ্রাম (স্লাইস করে কাটা), পেঁয়াজ ১টি (পাতলা করে কাটা), ক্যাপসিকাম ১টি (চাকতি করে কাটা), কারি পাতা কয়েকটি, শুকনো লাল মরিচ ১-২টি, আদা-রসুন বাটা ১ চা চামচ, গোল মরিচ গুঁড়ো ১ চা চামচ (স্বাদমতো বেশি-কম করা যায়), জিরা আধা চা চামচ, তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

যেভাবে বানাবেন

একটি প্যানে তেল গরম করুন। গরম তেলে প্রথমে জিরা দিন, তারপর শুকনো লাল মরিচ ও কারি পাতা দিন। এরপর আদা-রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভাজুন যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। পাতলা করে কাটা পেঁয়াজ দিয়ে ভাজুন যতক্ষণ না তা হালকা বাদামি হয়। ক্যাপসিকাম ও মাশরুম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ৫-৭ মিনিট ভাজুন যতক্ষণ না মাশরুম থেকে পানি ছেড়ে তা শুকিয়ে যায়। এরপর লবণ ও গোল মরিচ গুঁড়ো দিন। সব উপকরণ ভালোভাবে মেশান। গরম গরম পরিবেশন করুন রুটি বা ভাতের সঙ্গে।

ক্রিমি মাশরুম উইথ স্প্যাগেটি

যা যা লাগবে 

স্প্যাগেটি ২০০ গ্রাম, মাশরুম ১০০ গ্রাম (পাতলা করে কাটা), মাখন ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১/২ কাপ, রসুন কুচি ১ চা চামচ, দুধ ১ কাপ, ফ্রেশ ক্রিম ১/২ কাপ, চিজ (ঐচ্ছিক) ১/৪ কাপ (কুচানো), লবণ পরিমাণমতো, গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ, ধনেপাতা বা পার্সলে সামান্য (সাজানোর জন্য)।

যেভাবে বানাবেন 
গরম পানিতে লবণ দিয়ে স্প্যাগেটি সেদ্ধ করে নিন। নরম হলে পানি ঝরিয়ে সামান্য তেল মেখে রাখুন যাতে লেগে না যায়। প্যানে মাখন গরম করে রসুন ও পেঁয়াজ দিন। সোনালি হলে মাশরুম দিন এবং নরম হওয়া পর্যন্ত ভাজুন। এখন দুধ ও ক্রিম ঢেলে দিন। লবণ ও গোলমরিচ দিন। চুলা কমিয়ে ২-৩ মিনিট রান্না করুন, সস ঘন হতে দিন। সেদ্ধ স্প্যাগেটি সসের মধ্যে দিয়ে ভালোভাবে মেশান। চিজ দিয়ে গলে যাওয়া পর্যন্ত নাড়ুন। গরম গরম ক্রিমি মাশরুম স্প্যাগেটি পরিবেশন করুন। ওপর থেকে সামান্য পার্সলে বা ধনেপাতা ছিটিয়ে দিন।

ক্রিস্পি ফ্রাইড মাশরুম
যা যা লাগবে

মাশরুম ২৫০ গ্রাম, ডিম ১টা, ময়দা ১/২ কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ, লবণ স্বাদমতো, আদা-রসুন বাটা ১ চা চামচ, লাল মরিচ গুঁড়া ১/২ চা চামচ, পানি প্রয়োজনমতো, ভাজার জন্য তেল।

যেভাবে বানাবেন 
মাশরুম ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে মাঝারি আকারে কেটে নিন। একটি বাটিতে ডিম, ময়দা, কর্নফ্লাওয়ার, আদা-রসুন বাটা, লবণ, গোলমরিচ গুঁড়া ও লাল মরিচ গুঁড়া দিয়ে মিশিয়ে নিন। প্রয়োজনে সামান্য পানি দিন যাতে হালকা ঘন পেস্ট তৈরি হয়। মাশরুম টুকরাগুলো পেস্টে ডুবিয়ে নিন, যেন ভালোভাবে কোট হয়। কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে মাশরুমগুলো সোনালি/বাদামি রঙ না আসা পর্যন্ত ভেজে নিন। কিচেন টিস্যুতে তুলে তেল ঝরিয়ে গরম গরম টমেটো সস বা মেয়োনিজ ডিপ দিয়ে পরিবেশন করুন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা